পুরুষদের ওয়ানডে ইতিহাসে প্রথম মহিলা আম্পায়ার

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০১৯, ১২:১৭আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১২:২০

ছেলেদের ক্রিকেটে ইতিহাসের প্রথম মহিলা আম্পায়ার হচ্ছেন ক্লাইরি পোলোসাক ক্রিকেট বিশ্ব কখনও যা দেখেনি, সেটাই দেখতে যাচ্ছে শনিবার। পুরুষদের ওয়ানডে ইতিহাসে প্রথম মহিলা আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন ক্লাইরি পোলোসাক। ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ভিডিশন টু’র ফাইনালে মুখোমুখি হচ্ছে নামিবিয়া-ওমান, শিরোপা নির্ধারণী এই ম্যাচেই আম্পায়ারিং করবেন পোলোসাক।

প্রতিযোগিতাটির পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি স্থান নিশ্চিত করায় ওয়ানডে স্ট্যাটাস ধরে রেখেছে নামিবিয়া ও ওমান। শনিবার তারা নামবে ফাইনালে। নামিবিয়ার উইন্ডহোয়েকে হতে যাওয়া এই ফাইনালে প্রথম মহিলা হিসেবে ছেলেদের ওয়ানডে ম্যাচ পরিচালনা করবেন পোলোসাক।

৩১ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান চমক দেখিয়েই চলেছেন। প্রথম মহিলা হিসেবে অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটে ছেলেদের প্রতিযোগিতায় ইতিমধ্যে আম্পায়ারের দায়িত্ব সামলেছেন। এবার ঘরোয়া ক্রিকেটের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক আঙিনায় পুরুষদের প্রতিযোগিতায় আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে তাকে।

ইতিহাস লিখতে যাওয়া পোলোসাক তার অনুভূতি ভাগাভাগি করেছেন এভাবে, ‘প্রথম মহিলা হিসেবে পুরুষদের ক্রিকেটে আম্পায়ার হিসেবে দাঁড়াতে যাচ্ছি, আমি রোমাঞ্চিত। মহিলা আম্পায়ারদের বিশ্ব জুড়ে ছড়িয়ে দিয়ে এটা দারুণ এক উদ্যোগ। তাছাড়া একজন মহিলা কেন আম্পায়ারিং করতে পারবেন না।’

২০১৬ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং করা পোলোসাক মহিলাদের ওয়ানডেতে পরিচালনা করেছেন ১৫ ম্যাচ। গত বছরের মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড-ভারতের সেমিফাইনালেও আম্পায়ারের দায়িত্ব সামলেছিলেন তিনি। ক্রিকইনফো, আইসিসি ওয়েবসাইট

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের