ওয়েস্ট ইন্ডিজের দারুণ শুরু

স্পোর্টস ডেস্ক
০৭ মে ২০১৯, ১৬:৪৬আপডেট : ০৭ মে ২০১৯, ১৭:০৮

শাই হোপ এগিয়ে নিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজকে

বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে শুরুটা দারুণ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যারিবিয়ানদের সংগ্রহ ১৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৭৩ রান।

ডাবলিনের ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। পিঠের চোটে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে আগের খেলায় সেঞ্চুরি পাওয়া ওপেনার জন ক্যাম্পবেল। তার জায়গায় শাই হোপের সঙ্গে ওপেনিংয়ে নামেন সুনিল অ্যামব্রিস। তাদের ব্যাটে এগিয়ে যাচ্ছে ক্যারিবিয়ানরা।

বাংলাদেশ নেমেছে বিশেষজ্ঞ দুই পেসার মাশরাফি বিন মুর্তজা ও মোস্তাফিজুর রহমানকে নিয়ে। তাদের সঙ্গে আছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আর সাকিব আল হাসানের সঙ্গে স্পিনার হিসেবে একাদশে রয়েছেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ নেমেছে শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে। ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গে সৌম্য সরকার। এরপর সাকিব, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুনকে নিয়ে ভারসাম্য ব্যাটিং লাইনআপ। শেষ দিকে দ্রুত রান তোলার জন্য আছেন সাব্বির রহমান ও সাইফউদ্দিন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ, সুনিল অ্যামব্রিস, ড্যারেন ব্রাভো, জেসন হোল্ডার, জনাথন কার্টার, শেন ডাওরিচ, রোস্টন চেস, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেলডন কট্রেল, শ্যানন গ্যাব্রিয়েল। 

/কেআর/এমএমজে/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি