পাকিস্তান সিরিজে আলো ছড়িয়েও বিশ্বকাপ-শঙ্কায় ওকস

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০১৯, ১৭:৫৮আপডেট : ২০ মে ২০১৯, ১৮:০১

হেডিংলির ওয়ানডেতে পেয়েছেন ৫ উইকেট, তবু বিশ্বকাপ দলে থাকা নিয়ে শঙ্কায় ক্রিস ওকস ফোনে কখন ভেসে উঠবে নির্বাচকের নম্বর, নিজ মুখে জানিয়ে দেবেন— ‘বিশ্বকাপে আছেন আপনি’। ইংল্যান্ডের ক্রিকেটাররা এখন সেই অপেক্ষাতেই সময় পার করছেন বলে জানিয়েছেন ক্রিস ওকস। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করার পরও বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে থাকবেন কিনা, এই পেসার নিজেও যে নিশ্চিত নন!

একেবারে ঠিক মুহূর্তে জ্বলে উঠেছেন ওকস। বিশ্বকাপের আগে শেষ ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে পেয়েছেন ৫ উইকেট। রবিবারের এই কীর্তিতে পাঁচ ম্যাচের সিরিজের চার খেলায় ১০ উইকেট নিয়ে রয়েছেন তিনি সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে। তবু বিশ্বকাপ দলে থাকবেন কিনা, সেই শঙ্কায় এই পেসার।

আগেই ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ওই দলে আছেন ওকস। তবে পাকিস্তানের বিপক্ষে সবাই নিজেদের জায়গা থেকে পারফর্ম করায় কেউই নির্বাচকদের মুখ থেকে শোনা আগে নিশ্চিত হতে পারছেন না।

হেডিংলিতে ম্যাচসেরার পুরস্কার জেতা ওকস রয়েছেন সংশয়ে, ‘প্রত্যেকে নিজেদের ফোনের দিকে তাকিয়ে আছে। সবাই তাদের ফোন কল নিয়ে চিন্তিত, সেটা এমনকি দলে জায়গা পাওয়ার ভালো সম্ভাবনা থাকার পরও। যতক্ষণ না নির্বাচকদের মুখ থেকে শোনা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনও কিছুই নিশ্চিত নয়।’

সঙ্গে যোগ করেছেন, ‘এই ১৬-১৭ জন খেলোয়াড় সবাই কিনারায় এসে রয়েছে, কারণ এই সিরিজে প্রত্যেকেই কোনও না কোনও জায়গায় পারফর্ম করেছে। তাছাড়া গত কয়েক বছরে সবাই দারুণ পারফর্ম করেছে। নির্বাচকদের জন্য এটা কঠিন সিদ্ধান্ত, ভাগ্য ভালো আমাকে কোনও সিদ্ধান্ত নিতে হচ্ছে না। যদিও এটা তাদের (নির্বাচকদের) করতেই হবে।’

পাকিস্তান সিরিজ শেষে ইংল্যান্ডের চূড়ান্ত দল ঘোষণা করার কথা ছিল। ধারণা করা হচ্ছে, আগামীকাল (মঙ্গলবার) লর্ডসে চূড়ান্ত ১৫ জনের নাম জানিয়ে দেবে এবারের বিশ্বকাপের আয়োজকরা। আইসিসি ওয়েবসাইট

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী