বিশ্বকাপের শুরু থেকে খেলার আশা মরগানের

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০১৯, ১২:২১আপডেট : ২৫ মে ২০১৯, ১২:২১

আঙুল সরে গেছে মরগানের দুশ্চিন্তার কালো মেঘে ছেয়ে গিয়েছিল ইংল্যান্ডের আকাশ। বিশ্বকাপের আগমুহূর্তেই কিনা তাদের অধিনায়ক এউইন মরগান পড়লেন চোটে! যদিও খুশির খবর দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তারা জানিয়েছে, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই খেলবেন তিনি। মরগান নিজেও আশাবাদী বিশ্বকাপের শুরু থেকে খেলার ব্যাপারে।

আজ (শনিবার) বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। এই ম্যাচে নামার আগে অনুশীলনে আঙুলে চোট পান মরগান। বোলিং মেশিন থেকে ক্যাচ অনুশীলনের সময় তার বাঁ তর্জনীতে আঘাত লাগে। পরে এক্স-রে’তে ধরা পড়ে ‘সামান্য চিড় ধরেছে’ আঙুলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে না পারলেও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাওয়া যাবে মরগানকে।

ইংলিশ অধিনায়ক নিজেও শুরু থেকে খেলার ব্যাপারে আশাবাদী। সাবেক আইরিশ ক্রিকেটার নাইল ও’ব্রাইনের সঙ্গে আলাপকালে তেমনটাই জানিয়েছেন মরগান। আইসিসি ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিওতে নিজের অবস্থা নিয়ে নাইল ও’ব্রাইনকে তিনি বলেছেন, ‘অনুশীলনে আমি একটি ক্যাচ ফেলে দেই এবং এটা (আঙুল) সরে যায়। সামান্য একটু চিড় ধরেছে জায়গাটিতে। তবে আমি ভালো আছি। দুর্ভাগ্যবশত আগামীকালের (শনিবার) খেলা মিস করছি, তবে আশা করছি টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ফিট হয়ে উঠব।’

এর আগে ইসিবি এক বিবৃতিতে চোটের বিষয়টি নিশ্চিত করলেও আঙুল সরে যাওয়ার ব্যাপারে কিছু জানায়নি। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছিল, ‘ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগানের বাঁ তর্জনীতে সামান্য চিড় ধরেছে। তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পাররেন না, তবে আশা করা হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের উদ্বোধনী ম্যাচের আগে পুরোপুরি সেরে উঠবেন তিনি।’ গার্ডিয়ান

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম