‘বিশ্বকাপে লড়াই করতে উজ্জীবিত শ্রীলঙ্কা’

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০১৯, ১৮:৩২আপডেট : ২৬ মে ২০১৯, ২১:৫৩

জেফরি ভ্যান্ডারসে এই বিশ্বকাপে বিবর্ণ শ্রীলঙ্কা। তাদের নিয়ে বাজি ধরার লোক নেই বললেই চলে। কিন্তু তাদেরই চমকে দিতে লড়াই করবে ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। শ্রীলঙ্কা এবার ভয়-ডরহীন ক্রিকেট খেলবে বললেন স্পিনার জেফরি ভ্যান্ডারসে।

বিশ্বকাপের জন্য অনেকটাই ঢেলে সাজানো হয়েছে এই শ্রীলঙ্কা দল। গত কয়েক মাসে প্রায় অধিনায়ক বদল হওয়ার রীতি পাল্টায়নি এবারও। নেতৃত্ব পেয়েছেন ২০১৫ সালের বিশ্বকাপে শেষ ওয়ানডে খেলা দিমুথ করুণারত্নে। ২০১৭ সালের ডিসেম্বরের পর প্রথমবার দলে ফিরেছেন লাহিরু থিরিমানে। ওই বছরের অক্টোবরে সবশেষ খেলেছিলেন ভ্যান্ডারসে।

এবার ফিরে আসা তারকাদের নিয়ে অঘটনের স্বপ্ন দেখছে শ্রীলঙ্কা। ভ্যান্ডারসে বলেছেন, ‘আমরা লড়াইয়ের জন্য উজ্জীবিত। এখানে আমরা কেবল হারতে আসিনি, জিততে এসেছি। দেশের মানুষের জন্য লড়াই করবো। লোকজন যা বলে বলুক, কিন্তু দলে একতা বড় ব্যাপার- ক্যাম্পে কী ঘটছে, কীভাবে আমরা অনুশীলন করছি এবং আমরা কতটা দিতে পারছি।’

২৯ বছর বয়সী লেগস্পিনার আরও বলেছেন, ‘সবসময় নেতিবাচক চিন্তা থাকবে, বিশেষ করে আমাদের নিয়ে। অন্য দলগুলোর ব্যাপারেও। কিন্তু যখন খারাপ সময় যাবে, তখন কীভাবে ঘুরে দাঁড়াচ্ছি সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখিয়ে দিবো আমরা জিততে সামর্থ্য রাখি।’

ওয়ার্ম-আপ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৮৭ রানে হেরেছে শ্রীলঙ্কা। আগামী ১ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হবে তাদের বিশ্বকাপ। এই মিশনে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান ভ্যান্ডারসে, ‘দলের জন্য অবদান রাখতে পারবো, এই বিশ্বাস আমার সবসময় আছে। বিশ্বকাপে ভালো সময় কাটানোর মতো আমার প্রতিভা ও আত্মবিশ্বাস আছে। দিমুথের নেতৃত্ব দারুণ। দলের জন্য দ্রুত রান করতে পারে সে এবং খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়- মাঠে ও মাঠের বাইরে।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম