বোলিং বিভাগ নিউজিল্যান্ডের প্রধান শক্তি: হেনরি

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০১৯, ২০:০১আপডেট : ২৬ মে ২০১৯, ১৪:৪৪

বোল্টের সঙ্গে হেনরি ট্রেন্ট বোল্ট ও টিম সাউদিকে নিয়ে গড়া শক্তিশালী বোলিং বিভাগকে নিউজিল্যান্ডের সাফল্যের গোপন রহস্য মনে করছেন ম্যাট হেনরি। নিউজিল্যান্ডের ৪৩ ওয়ানডে খেলা এই ফাস্ট বোলার ব্যাটসম্যাদের ওপরও আস্থা রাখছেন এই বিশ্বকাপে।

বোল্ট ও সাউদির সঙ্গে একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা খুবই কম হেনরির। তাতে আক্ষেপ নেই ২৬.২১ গড়ে ৭৮ উইকেট নেওয়া এই বোলারের। তাদের সঙ্গে দলে থাকাতেই খুশি তিনি। তবে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে তৈরি ২৭ বছরের এই ফাস্ট বোলার।

হেনরি বলেছেন, ‘এই ধরনের শক্তিশালী দলের সঙ্গে থাকাটাই অনেক দারুণ ব্যাপার। নিঃসন্দেহে টিম ও ট্রেন্টের এই বোলিং জুটি নিউজিল্যান্ডের সেরা। আমি সত্যিই রোমাঞ্চিত। আমি নিয়মিত খেলতে পারিনি কিন্তু মনোযোগ ধরে রাখা গুরুত্বপূর্ণ। ট্রেনিংয়ে আস্থা রাখতে হবে। আর যখনই সুযোগ পাবো, তখনই সেরা পারফরম্যান্স দেখাতে হবে। এই দলের সবচেয়ে বড় শক্তি বোলিং বিভাগ। প্রত্যেকে তাদের ভূমিকা সম্পর্কে পরিষ্কার, এটাই সাফল্য এনে দেবে।’

হেনরির দাবি মোটেও বাড়াবাড়ি নয়। প্রমাণ মিলেছে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রস্তুতি ম্যাচে। শনিবার বোল্টের গতির ঝড়ে ১৭৯ রানে গুটিয়ে গেছে বিরাট কোহলির দল। এই পেসার তার সুইং জাদুতে নিয়েছেন ৪ উইকেট। অবশ্য সাউদি পেয়েছেন মাত্র একটি উইকেট। ৩ উইকেট নেন জিমি নিশাম।

আগামী ১ জুন কার্ডিফে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হবে নিউজিল্যান্ডের বিশ্বকাপ। এর আগে তাদের শেষ প্রস্তুতি ম্যাচ ২৮ মে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম