বাংলাদেশের বিপক্ষে কেন জার্সি বদল করেছিল দক্ষিণ আফ্রিকা?

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০১৯, ১৭:১২আপডেট : ০৪ জুন ২০১৯, ১৮:২৫

ইংল্যান্ডের বিপক্ষে সবুজ জার্সিতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সবুজ জার্সি গায়ে মাঠে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচেই বদলে গেল প্রোটিয়াদের জার্সি! ভাগ্য বদলাতেই কি দক্ষিণ আফ্রিকা পাল্টে ফেলেছিল জার্সি? বিষয়টা তেমন নয়, বাংলাদেশের জার্সির সঙ্গে রং মিলে যাওয়াতেই হলুদ জার্সি পরেছিল তারা।

এবারের বিশ্বকাপে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) হোম ও অ্যাওয়ে জার্সি নির্ধারণ করে দিয়েছে। মুখোমুখি দুই দলের জার্সির রং যাতে মিলে না যায়, সেই দিক চিন্তা করেই ইংল্যান্ডের বিশ্বকাপে দুটি আলাদা রংয়ের জার্সি রাখা হয়েছে। দক্ষিণ আফ্রিকার হোম জার্সি হলো সবুজ, অন্যদিকে বাংলাদেশের জার্সি রংও একই। এজন্য দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ম্যাচে পাল্টে ফেলে জার্সি।

ক্রিকেটে জার্সির রং বড় কোনও ইস্যু নয়, এরপরও দর্শকদের কথা মাথায় রেখে এবার নতুন নিয়ম চালু করেছে আইসিসি। ফিল্ডিংয়ে থাকা দল ও ক্রিজে থাকা ব্যাটসম্যানদের যাতে আলাদা করা যায় সহজে, সেজন্যই এই নিয়ম। বিশ্বকাপ শুরুর আগে অংশ নেওয়া দলগুলো এ ব্যাপারে একমত হয়েছিল আইসিসির সঙ্গে। তখনই ঠিক হয়েছিল, বাংলাদেশের বিপক্ষে হলুদ জার্সি পরে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের বিপক্ষে পাল্টে হলুদ জার্সিতে দক্ষিণ আফ্রিকা শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানের বিপক্ষেও হলুদ জার্সিতে দেখা যাবে দক্ষিণ আফ্রিকাকে। কারণ পাকিস্তানের জার্সির রংও সবুজ।

জার্সি পাল্টালেও দক্ষিণ আফ্রিকার ভাগ্য বদল হয়নি। টানা দুই ম্যাচ হেরে কঠিন সমস্যায় ফাফ দু প্লেসিরা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হারতে হয়েছে ২১ রানে। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী