ভারতের দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার রান ২২৭

স্পোর্টস ডেস্ক
০৫ জুন ২০১৯, ১৯:২৬আপডেট : ০৫ জুন ২০১৯, ১৯:২৯

৪ উইকেট শিকারি যুজবেন্দ্র চাহাল (ডানে) বিরাট কোহলিকে স্বস্তি দিয়েছেন সবচেয়ে বেশি জসপ্রীৎ বুমরাহর পেস আগুনের পর ঘূর্ণি তুললেন যুজবেন্দ্র চাহাল। তাতে দিশেহারা দক্ষিণ আফ্রিকা যেতে পারেনি বেশিদূর। সাউদাম্পটনে ভারতের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা স্কোরে জমা করেছে ২২৭ রান।

টানা দুই হারের পর বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে নেমেছে দক্ষিণ আফ্রিকা। যদিও টস জিতে ব্যাটিংয়ে নামা প্রোটিয়ারা মোটেও সুবিধা করতে পারেনি। লোয়ার অর্ডারে ক্রিস মরিস (৪২), আন্দিলে ফেলুকাও (৩৪) ও কাগিসো রাবাদা (৩১*) কার্যকরী ইনিংস না খেললে আরও আগেই থামতে হলো তাদের!

শুরুতে প্রোটিয়াদের ধস নামান বুমরাহ। ভারতীয় পেসার দুই ওভারে ফেরান দুই ওপেনার হাশিম আমলা ও কুইন্টন ডি কককে। মাথায় আঘাত পেয়ে বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচ মিস করা আমলা কিছুই করতে পারেননি। ৯ বলে মাত্র ৬ রান করে রোহিত শর্মার হাতে ধরা পড়ে ফেরেন প্যাভিলিয়নে।

ডি ককও ব্যর্থ। বুমরাহর শিকার হয়ে এই ওপেনার ফেরেন ১৭ বলে মাত্র ১০ রান করে। শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন ফাফ দু প্লেসি ও রাসি ফন ডার ডাসেন। তাদের ৫৪ রানে জুটিতে আশার আলো দেখলেও চাহালের ঘূর্ণিতে আবার সব এলোমেলো। এক ওভারে ডাসেন (২২) ও দু প্লেসিকে (৩৮) ফিরিয়ে আরও চেপে ধরেন প্রোটিয়াদের।

জোড়া আঘাত হানা চাহাল শেষ পর্যন্ত ১০ ওভারে ৫১ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। পরে ডেভিড মিলারের (৩১) সঙ্গে আন্দিলে ফেলুকাওয়ের উইকেটও নিয়েছেন এই স্পিনার। জেপি দুমিনিকে (৩) ফিরিয়েছেন আরেক স্পিনার কুলদীপ যাদব।

ব্যাটসম্যানদের ব্যর্থতার পর জ্বলে উঠেছিলেন দক্ষিণ আফ্রিকান বোলাররা। শেষ দিকে তাদের প্রতিরোধেই বিশ্বকাপে ভুগতে থাকা প্রোটিয়াদের রান ২২৭ পর্যন্ত যায়।

সবচেয়ে সফল বোলার চাহালের সঙ্গে দুইবার করে উইকেট উদযাপনে মেতেছিলেন দুই পেসার বুমরাহ (২/৩৫) ও ভুবনেশ্বর কুমার (২/৪৪)।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের