বাংলাদেশকে ‘হুমকি’ হিসেবে দেখছেন ইংল্যান্ড অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
০৭ জুন ২০১৯, ২৩:১৭আপডেট : ০৮ জুন ২০১৯, ১০:৪০

ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান বাংলাদেশকে নিয়ে এখন আরও সতর্ক বিশ্বকাপের দলগুলো। ক্রিকেটের বিশ্ব আসরের প্রথম দুই ম্যাচেই টাইগাররা বার্তা দিয়েছে, তারা এখন কতটা শক্তিশালী দল। ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান তাই ভীষণ সাবধান— বাংলাদেশকে ‘হুমকি’ হিসেবে দেখছেন তিনি।

এবারের বিশ্বকাপের ‘হট’ ফেভারিট ইংল্যান্ড। একে ওয়ানডে র‌্যাংকিংয়ের এক নম্বর দল, এর ওপর আবার ঘরের মাঠেই নেমেছে তারা। পাকিস্তানের বিপক্ষে হারের ধাক্কা কাটিয়ে উঠতে বাংলাদেশের বিপক্ষে নামতে যাওয়ার আগে কঠিন প্রতিদ্বন্দ্বিতার আভাস পাচ্ছেন মরগান। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেও কোণঠাসা করে দিয়েছিল তাদের।

সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে বাংলাদেশের ফর্ম ও বিশ্বকাপের পারফরম্যান্সে খুব সতর্ক মরগান, ‘কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে। ওরা (বাংলাদেশ) দারুণ এক দল। লোকজন তাদের খাটো করে দেখলেও আমরা মোটেও তা করছি না।’

বাংলাদেশের বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় অনেকদিন ধরে একসঙ্গে খেলছেন, সব মিলিয়ে টাইগারদের ‘হুমকি’ মনে করছেন ইংলিশ অধিনায়ক, ‘ওদের দলে বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় আছে, যারা একসঙ্গে অনেক ম্যাচ খেলেছে, সেটা এমনকি আমাদের সিনিয়র খেলোয়াড়দের চেয়েও বেশি। তাই তারা আমাদের জন্য হুমকি। তবে আশা করছি ভালো খেলে উতরে যেতে পারব।’

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের