অস্ট্রেলিয়াকে ৩৫৩ রানের লক্ষ্য দিলো ভারত

স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০১৯, ১৯:২৭আপডেট : ০৯ জুন ২০১৯, ১৯:৩৪

ধাওয়ানের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সামনে ৩৫৩ রানের বড় লক্ষ্য। এক সেঞ্চুরি ও দুই হাফসেঞ্চুরিতে রবিবার তাদের বিপক্ষে ৫ উইকেটে ৩৫২ রান করেছে ভারত। লন্ডনের ওভালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত পুরোপুরি কাজে লাগিয়েছে তারা। এই বিশ্বকাপে এটা দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। শনিবার বাংলাদেশের বিপক্ষে ৩৮৬ রান করেছিল স্বাগতিক ইংল্যান্ড।

শুরুতেই উইকেট উদযাপনে মাতার সুযোগ এসেছিল অস্ট্রেলিয়ার। কিন্তু মিড উইকেটে নাথান কোল্টার নাইল ক্যাচ ফেলে দেন রোহিত শর্মার। ২ রানে জীবন পাওয়া এই ওপেনার করেন ৫৭ রান। দ্বিতীয় ওভারেই মিচেল স্টার্ক উইকেট না পাওয়ার হতাশায় পোড়েন।

বেঁচে যাওয়া রোহিত ১২৭ রানের উদ্বোধনী জুটি গড়েন শিখর ধাওয়ানকে নিয়ে। অবশ্য কোল্টার নাইলের কাছেই উইকেট হারান ভারতীয় ওপেনার। ৭০ বলে ৫৭ রান করে অ্যালেক্স ক্যারির ক্যাচ হন রোহিত।

ধাওয়ান ছিলেন অপ্রতিরোধ্য। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ৯৩ রানের জুটি গড়ার পথে সেঞ্চুরি করেন তিনি। স্টার্কের বলে বদলি ফিল্ডার নাথান লায়নের ক্যাচ হয়ে ফিরে যান ভারতের এই ওপেনার। ১০৯ বলে ১৬ চারে ১১৭ রান করেন ধাওয়ান।

কোহলির সঙ্গে হার্দিক পান্ডিয়ার জুটি শুরুতেই বিচ্ছিন্ন হতে পারতো। কিন্তু কোল্টার নাইলের ওভারে পান্ডিয়ার ক্যাচ নিতে পারেননি ক্যারি। রানের খাতা না খুলেই জীবন পাওয়া এই অলরাউন্ডার ৮১ রানের জুটি গড়েন কোহলির সঙ্গে। ২৭ বলে ৪টি চার ও ৩টি ছয়ে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেন পান্ডিয়া।

উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি নেমে সাজঘরে বিদায় নিতেন দ্বিতীয় বলে। কিন্তু স্টার্কের বল তার ব্যাটে লেগে ক্যারির গ্লাভস ছুঁয়ে চলে যায় বাউন্ডারির বাইরে। শেষ পর্যন্ত ধোনি থেমেছেন ১৪ বলে ২৭ রান করে। শেষ ওভারের প্রথম বলে মার্কাস স্টোইনিস একহাতে দারুণ ফিরতি ক্যাচ নিয়ে তাকে বিদায় করেন।

ইনিংস শেষ হওয়ার এক বল বাকি থাকতে প্যাট কামিন্সের হাতে ক্যাচ দেন কোহলি। ৭৭ বলে চারটি চার ও দুটি ছয়ে ৮২ রান করেন ভারতের অধিনায়ক। লোকেশ রাহুল ৩ বলে ১১ রান করে দলীয় স্কোর সাড়ে তিনশ ছাড়ান।

অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ দুই উইকেট নেন স্টোইনিস। একটি করে পান কামিন্স, স্টার্ক ও কোল্টার নাইল।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম