শাশুড়ির মৃত্যুতে দেশে ফিরছেন মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০১৯, ১৮:৩২আপডেট : ১১ জুন ২০১৯, ১৯:১৮

লাসিথ মালিঙ্গা ব্রিস্টলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচ পরিত্যক্ত হলো। পাকিস্তানের পর এই ম্যাচও পণ্ড হওয়ায় টানা দ্বিতীয়বার পয়েন্ট ভাগাভাগি করলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচ শেষে দেশে ফিরছেন তাদের পেসার লাসিথ মালিঙ্গা।

ডানহাতি এই লঙ্কান পেসারের শাশুড়ি মারা গেছেন। তাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষে শ্রীলঙ্কায় ফিরে যাবেন মালিঙ্গা। মঙ্গলবার দিনের শুরুতেই শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে জানায়, ‘আজ বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার বিশ্বকাপ ম্যাচ হবে। এই ম্যাচের পর মালিঙ্গা দেশে ফিরবেন, কারণ তার শাশুড়ি মারা গেছেন।’

অবশ্য কোনও ম্যাচে বাদ পড়তে হচ্ছে না মালিঙ্গাকে। আগামী শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার পরের ম্যাচেই দলে ফিরবেন লঙ্কান পেসার। আফগানিস্তানের বিপক্ষে এই বিশ্বকাপের একমাত্র ম্যাচ জয়ে শ্রীলঙ্কার জার্সিতে দারুণ ভূমিকা রেখেছেন তিনি। দল মাত্র ২০১ রান করলেও কার্ডিফের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৩৯ রান দিয়ে ৩ উইকেট নেন মালিঙ্গা। চার ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে দিমুথ করুণারত্নের দল।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের