ভারতের ইনিংসের শেষ দিকে নামলো বৃষ্টি

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০১৯, ১৮:৫৫আপডেট : ১৬ জুন ২০১৯, ১৯:০২

ভারতের ইনিংসের শেষ দিকে নামলো বৃষ্টি পাকিস্তানকে বড় লক্ষ্য দেওয়ার পথে ভারত। কিন্তু তাদের ইনিংস শেষ হওয়ার ২০ বল আগে নামলো বৃষ্টি। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে বিশ্বকাপের এই মহারণ আপাতত বন্ধ রয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে। ৪৬.৪ ওভারে ৪ উইকেটে ৩০৫ রান ভারতের।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রোহিত শর্মার সেঞ্চুরি এবং লোকেশ রাহুল ও বিরাট কোহলির হাফসেঞ্চুরিতে দারুণ শুরু করে ভারত। প্রথম ভারতীয় হিসেবে পাকিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় সেঞ্চুরি করেছেন রোহিত। রবিবার ম্যানচেস্টারে ৮৫ বলে সেঞ্চুরি করেন এই ওপেনার। ২০১৮ সালে দুবাইয়ে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ১১১ রান করেন তিনি।

এর আগে রাহুলের সঙ্গে ১৩৬ রানের জুটি গড়েন রোহিত। রাহুল ৫৭ রান করে ওয়াহাব রিয়াজের শিকার হন। ৭৮ বলে ৩ চার ও ২ ছয়ে বাবর আজমের সহজ ক্যাচ হন তিনি।

এই বিশ্বকাপে রোহিতের এটি দ্বিতীয় সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২২ রানের হার না মানা ইনিংস খেলেন তিনি। আর গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৭ রান করেন।

দারুণ এক ইনিংস খেলে বিদায় নিতে হয় রোহিত শর্মাকে। বিরাট কোহলির সঙ্গে ৯৮ রানের জুটি গড়ে আউট হন তিনি। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৪০ রানের ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটসম্যান। মাত্র ৪ রানের জন্য অ্যান্ড্রু সাইমন্ডসকে টপকাতে পারেননি তিনি। ২০০৩ সালের বিশ্বকাপে ১৪৩ রানে অপরাজিত ছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান। ১১৩ বলে ১৪ চার ও ৩ ছয়ে সাজানো ছিল রোহিতের ইনিংস।

ডেথ ওভারে মোহাম্মদ আমির তার টানা দুই ওভারে হার্দিক পান্ডিয়া (২৬) ও মহেন্দ্র সিং ধোনিকে (১) বিদায় করেন। এরপর ক্রিজে নামেন বিজয় শঙ্কর, তিনি ৩ রানে অপরাজিত ছিলেন। ৭১ রানে খেলছেন কোহলি।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম