‘জিতলেও অস্ট্রেলিয়া সফরের আমন্ত্রণ পাবো কিনা জানি না’

রবিউল ইসলাম, নটিংহাম থেকে
২০ জুন ২০১৯, ১৩:২৩আপডেট : ২০ জুন ২০১৯, ১৩:২৩

মাশরাফি মুর্তজা টেস্ট অঙ্গনে বাংলাদেশের বয়স ১৯ বছর। এই সময়ে শুধু একবারই টেস্ট খেলতে অস্ট্রেলিয়া সফরে গেছে টাইগাররা। স্পন্সরশিপের অভাব থেকে শুরু করে বিভিন্ন কারণে বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে অস্বীকৃতি জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু পরিষ্কার কারণ জানা গেছে খুব কম সময়। এই উপেক্ষার জবাব দেওয়ার মোক্ষম উপায় হতে পারে বিশ্বকাপে অজিদের হারিয়ে। তাই বলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলেই যে তারা বাংলাদেশকে আমন্ত্রণ জানাবে সেটা নিয়ে সন্দিহান মাশরাফি মুর্তজা।

বৃহস্পতিবার নটিংহামের ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি কঠিন, তবে জেতা অসম্ভব নয়। এই ম্যাচ নিয়েই কথা হচ্ছিল সাংবাদিকদের সঙ্গে। এরই মধ্যে এক অস্ট্রেলিয়ান সাংবাদিকের কাছ থেকে প্রশ্ন এলো অজিদের বিপক্ষে এই ম্যাচ জিতলে আমন্ত্রণ পাওয়ার সম্ভাবনা বাড়বে কিনা। ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে উপেক্ষিত থাকার জবাব দিতে একে সুযোগ হিসেবে দেখছেন কিনা প্রশ্নে মাশরাফি বললেন, ‘আমার মনে হয় না তাদের বিপক্ষে আমাদের প্রমাণ দেওয়ার আর কিছু আছে। এটা সত্যি যে এধরনের বড় দলগুলোর বিপক্ষে নিয়মিত খেলতে না পারা দুর্ভাগ্যজনক। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোর বিপক্ষে তাদের দেশে খেলে অনেক কিছু শেখা যায়। সেই জায়গা থেকে আমাদের দুর্ভাগা বলতে পারেন।’

২০০৩ সালে সবশেষ অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল বাংলাদেশ। বর্তমান দলের একমাত্র ক্রিকেটার হিসেবে ওই সিরিজ খেলেন মাশরাফি। পুরোনো স্মৃতি রোমন্থন করলেন তিনি, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা টেস্ট খেলেছি বহু বছর আগে। সেই দলে আমি ছিলাম। এত দিন ধরে একটি দেশে সফর করতে না পারা টেস্ট খেলুড়ে দেশের জন্য হতাশার। তবে আমি নিশ্চিত নই যে কাল (বৃহস্পতিবার) জিতলেই সমস্যার সমাধান হবে কিনা। আমাদের প্রমাণের কিছু নেই।  আমরা নিজেদের জন্য খেলবো। আমরা আগের মতো নেই, সেটা আমরা জানি। এখন সিরিজ হবে কি হবে না সেটা তো বিসিবি আর ক্রিকেট অস্ট্রেলিয়া ঠিক করবে।’

বিশ্বকাপ চলার সময় দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে মাথা ঘামাতে চান না মাশরাফি, ‘কাল আমরা বিশ্বকাপের ম্যাচ খেলবো। তখন আমাদের মাথায় এই ম্যাচ ছাড়া কিছু থাকবে না। ওসব নিয়ে এখন আসলে ভাবতে চাই না। কী হয়েছে না হয়েছে, সেগুলো যদি চিন্তা করি তাহলে ম্যাচে প্রভাব পড়বে। আমরা ভাবতেও চাই না, এখানে জিতলে তারা আমাদের ডাকবে। আমাদের ভাবনায় কেবল বিশ্বকাপে টিকে থাকা। বিশ্ব ক্রিকেটকে আমরা দেখাতে চাই আমাদের উন্নতি হয়েছে, আগের চেয়ে এখন অনেক ভালো দল। অস্ট্রেলিয়াকে হারানো কঠিন, তবে অসম্ভব নয়।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম