কিউইদের বিপক্ষে পাকিস্তানের শুরুটা ভালো চান মেহমুদ

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০১৯, ২২:০৬আপডেট : ২৫ জুন ২০১৯, ২২:২০

আজহার মাহমুদ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পথে ফিরেছে পাকিস্তান। বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে শেষ তিন ম্যাচ তাদের জন্য ‘নকআউট’, যার শুরু হচ্ছে বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে। অজেয় প্রতিপক্ষকে টপকাতে হলে শুরুটা ভালো করার বিকল্প নেই বললেন বোলিং কোচ আজহার মেহমুদ।

তার মতে বার্মিংহামের এই ম্যাচে আগে ব্যাটিং বা বোলিং যা-ই করুক না কেন পাকিস্তান, শুরুটা করতে হবে দারুণ। নয়তো হাতছাড়া হয়ে যাবে ম্যাচ। আগে ব্যাট করলে প্রথম ১০ ওভারে শক্ত অবস্থান নিতে হবে। আর ফিল্ডিং করলে দ্রুত কয়েকটি উইকেট তুলে নিতে হবে কিউইদের।

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে মেহমুদ বলেছেন, ‘তারা খুব শক্তিশালী একটা দল এবং সবগুলো ম্যাচ জিতেছে। তাদের দলে আছে কয়েকজন ম্যাচ উইনার, তাই নতুন বলে কয়েকটি উইকেট নেওয়া হবে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি ব্যাট করি, তাহলে দ্রুত বেশি রান তুলতে হবে।’

দক্ষিণ আফ্রিকাকে হারানো ম্যাচের পারফরম্যান্সই দেখতে চান সাবেক এই অলরাউন্ডার, ‘ঠিক গত ম্যাচের মতো ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে শৃঙ্খল থাকলে আমরা যে কোনও দলকে হারাতে পারি। মূল জায়গা ঠিক থাকলে তারা নয়, ম্যাচটা হবে আমাদের।’ আইসিসি

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী