ইমাম-হাফিজকে ফিরিয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০১৯, ১৮:২৮আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১৮:৩৮

হিট উইকেট হয়ে ফিরেছেন ইমাম-উল-হক বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে নেমেছে বাংলাদেশ। শুক্রবার লর্ডসে তাদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের স্কোর ৪২.২ ওভারে ৪ উইকেটে ২৪৮।

বাবর আজম না পারলেও ইমাম-উল-হক সুযোগ নষ্ট করেননি। সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ওপেনার। যদিও শতক পূরণের ১ বল পরই হিট উইকেট হয়ে ফিরতে হয়েছে তাকে। পাকিস্তানের ওই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই প্যাভিলিয়নে ফিরেছেন আরেক সেট ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ।

দুই ওভারে দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। আগের ওভারে মোস্তাফিজুর রহমানের বলে হিট উইকেট হয়ে ফিরেছেন সেঞ্চুরি করা ইমাম। পরের ওভারে মেহেদী হাসান মিরাজের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন হাফিজ। সাকিব আল হাসানের হাতে ধরা পড়ার আগে অভিজ্ঞ এই ব্যাটসম্যান ২৫ বলে করেন ২৭ রান।

তার আগে সেঞ্চুরি ‍পূরণ করেন ইমাম। ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি করার পর অবশ্য টিকতে পারেননি। মোস্তাফিজের বলে পিছিয়ে শট খেলতে গেলে তার পায়ের আঘাতে ভেঙে যায় স্টাম্প। ১০০ বলে ৭ বাউন্ডারিতে ইমাম করেন ১০০ রান। 

বাবরকে সেঞ্চুরি করতে দিলেন না সাইফ

উদ্বোধনী জুটি বেশিদূর যেতে না দিলেও পাকিস্তানের দ্বিতীয় উইকেট জুটি খুব ভোগাচ্ছিল বাংলাদেশকে। অবশেষে সেই জুটি ভাঙলেন মোহাম্মদ সাইফউদ্দিন। এই পেসারের আঘাতে সেঞ্চুরি মিস করলেন বাবর আজম।

৯৬ রানে ‍আউট হয়ে গেছেন বাবর। সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে থাকতে এলবিডাব্লিউয়ের শিকার হয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি। ৯৮ বলে ১১ বাউন্ডারিতে ৯৬ রানের অসাধারণ ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরেছেন পাকিস্তানি ব্যাটসম্যান। তার আউটে ভাঙে ইমাম-উল-হকের সঙ্গে ১৫৭ রানের জুটি।

উদ্বোধনী জুটি ভাঙলেন সাইফ

ফখর জামানকে ফিরিয়ে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভেঙেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। অষ্টম ওভারের দ্বিতীয় বলে এই ওপেনারকে পয়েন্টে মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানান বাংলাদেশি বোলার। ৩১ বলে ১ চারে ১৩ রান করেন ফখর। ইমাম-উল-হকের সঙ্গে তার জুটি ছিল ২৩ রানের।

শেষ ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ম্যাচটা নিয়মরক্ষকার হলেও বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ বলে কথা। জয়ের তৃপ্তি নিয়ে দেশে ফিরতে চান মাশরাফি মুর্তজারা। শুক্রবার লর্ডসের এই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। সেমিফাইনালের ‘অসম্ভব’ লক্ষ্য বাঁচিয়ে রাখতে ব্যাটিং নেওয়ার বিকল্প ছিল না পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদের কাছে।

একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে খেলা সাব্বির রহমান ও রুবেল হোসেন বাদ পড়েছেন, দলে ঢুকেছেন মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজ। চোট নিয়ে শঙ্কা থাকলেও জায়গা ধরে রেখেছেন মুশফিকুর রহিম।

বাংলাদেশ একাদশ: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, শাহীন শাহ আফ্রিদি।

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম