ফাইনালে যেতে ভারতের চাই ২৪০ রান

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০১৯, ১৫:৫৩আপডেট : ১০ জুলাই ২০১৯, ২০:৩১

রান আউট হন টেলর টানা দ্বিতীয় ফাইনালে ওঠার লক্ষ্যে নিউজিল্যান্ড ৮ উইকেটে ২৩৯ রান করেছে। বৃষ্টিতে মঙ্গলবার খেলা পণ্ড হওয়ায় রিজার্ভ ডেতে গড়ায় বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার আশা বাঁচিয়ে রাখতে ভারতকে করতে হবে ২৪০ রান।

৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রানে বুধবারের খেলা শুরু করে নিউজিল্যান্ড। ৬৫ রানে অপরাজিত থাকা রস টেলর আর ৯ রান করে রবীন্দ্র জাদেজার সরাসরি থ্রোয়ে রান আউট হন। ৩ চার ও ১ ছয়ে সাজানো ছিল তার ৯০ বলে ৭৪ রানের ইনিংস।

৪৮তম ওভারের শেষ বলে টেলরের বিদায় হয়। পরের ওভারের প্রথম বলে আরও একটি উইকেট হারায় কিউইরা। ভুবনেশ্বর কুমারের বলে টম ল্যাথাম ১০ রান করে জাদেজার ক্যাচ হন। ওই ওভারের শেষ বলে ম্যাট হেনরিকে ১ রানে বিরাট কোহলির ক্যাচ বানান ভুবনেশ্বর।

মিচেল স্যান্টনার ৯ ও ট্রেন্ট বোল্ট ৩ রানে অপরাজিত ছিলেন। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন ভুবনেশ্বর।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের