মুমিনুল-নাজমুলের সেঞ্চুরিতে ৫০০ রানে ইনিংস ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৯, ১২:৩৩আপডেট : ১৪ জুলাই ২০১৯, ১৬:৪৩

নাজমুল হোসেন শান্ত (ফাইল ছবি) প্রথম দিন মুমিনুল হকের সেঞ্চুরির পর দ্বিতীয় দিনে একশ’র দেখা পেলেন নাজমুল হোসেন শান্ত। দুই শতকে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে ৭ উইকেটে ৫০০ রানে ইনিংস ঘোষণা করে বিসিবি একাদশ।

জবাবে বিদর্ভ ১ উইকেটে ১১৪ রানে দিন শেষ করেছে। ৩৮৬ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে তারা।

বৃহস্পতিবার মুমিনুল বেশিদূর এগোতে পারেননি। ১৫৭ রানে দিনের খেলা শুরু করেন তিনি। আউট হন আর ১২ রান করে। তার ইনিংস সেরা ১৬৯ রানের পর নাজমুলের ব্যাটে আসে সেঞ্চুরি। ১১৮ রান করেন তিনি। এর আগে জহুরুল ইসলামও দারুণ অবদান রাখেন ৯৬ রান করে। এই তিন ইনিংসে বাংলাদেশ ৫০০ রানের বড় সংগ্রহ পায়।

দ্বিতীয় দিনের শুরুতে আর ১২ রান করে আউট হন মুমিনুল। তিনি ফিরলেও বিদর্ভের বোলারদের ধৈর্যের পরীক্ষা নিয়ে সেঞ্চুরি তুলে নেন নাজমুল। এরই মধ্যে ইয়াসির আলি চৌধুরী (৮) ও কাজী নুরুল হোসাইন (২) দ্রুত ফিরে গেলে কিছুটা চাপে পড়ে বিসিবি একাদশ। এই ধাক্কা তারা সমাল দেয় নাজমুল ও আরিফুল হকের ১৫১ রানের জুটিতে।

নাজমুল হোসেন ২১৯ বলে ১১৮ রানের ইনিংস খেলেছেন। ৫টি করে চার ও ছয়ে ১৪২ বলে ৭৭ রান করে থামে আরিফুলের ইনিংস।

৭৯ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন স্বাগতিক বোলার নালখান্দে। রজনিশ গুরবানি ও আদিত্য সারভাত নিয়েছেন একটি করে উইকেট। 

বিদর্ভও নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে। ওপেনিং জুটিতে ১১৪ রান করে তারা। এক রান দূরে থাকতে সঞ্জয়কে ফিফটি বঞ্চিত করেন তাইজুল ইসলাম। তবে হাফসেঞ্চুরি তুলে নেন অক্ষয় কোলহার। ৬২ রানে অপরাজিত আছেন বিদর্ভের এই ওপেনার।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী