জেসন রয়কে জরিমানা

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০১৯, ১৪:২৩আপডেট : ১২ জুলাই ২০১৯, ১৪:২৩

আউট হয়ে ক্ষুব্ধ জেসন রয় ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সেমিফাইনালে আইসিসির আচরণবিধি ভাঙায় জরিমানা গুনতে হচ্ছে জেসন রয়কে। ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা দিতে হবে ইংলিশ ওপেনারকে।

আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে দ্বিমত পোষণ করায় আইসিসির আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ ভেঙেছেন জেসন। ৩০ শতাংশ জরিমানার পাশাপাশি তার ডিসিপ্লিনারি রেকর্ডে দুটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হচ্ছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয়ে জনি বেয়ারস্টোর সঙ্গে ১২৪ রানের উদ্বোধনী জুটি গড়েন জেসন। এরপর জো রুটের সঙ্গে ২৩ রানের জুটি গড়ে বিদায় নেন তিনি। ১৯তম ওভারে প্যাট কামিন্সের বলে পেছনে অ্যালেক্স ক্যারির ক্যাচ হন। রিভিউ না থাকায় আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টাতে পারেননি ৮৫ রান করা জেসন। তবে মারাইস এরাসমুসের সঙ্গে তর্ক করতে দেখা যায় তাকে।

দোষ স্বীকার করেছেন জেসন এবং ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের আরোপিত শাস্তি মেনে নিয়েছেন। তাতে শুনানির প্রয়োজন পড়ছে না।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম