ফাইনালের উত্তেজনায় নিশামের স্কুল কোচের মৃত্যু

স্পোর্টস ডেস্ক
১৮ জুলাই ২০১৯, ১৩:১৬আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৬:৪২

ডেভিড গর্ডন বিশ্বকাপ ফাইনালের শেষ ওভার ছিল উত্তেজনায় ঠাসা। নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ড লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানেও ছিল রোমাঞ্চ। শ্বাসরুদ্ধকর ওই সুপার ওভারেই মারা গেছেন জিমি নিশামের হাই স্কুল কোচ ডেভিড জেমস গর্ডন।

পাঁচ সপ্তাহ আগে হার্ট অ্যাটাক হওয়ায় হাসপাতালে যেতে হয়েছিল গর্ডনকে। অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। রবিবারের ফাইনাল দেখছিলেন বাসার টিভিতে। কিন্তু সুপার ওভারে ১৬ রানের লক্ষ্যে নিউজিল্যান্ড ব্যাট করার সময় তিনি শেষ নিঃশ্বাস ফেলেন।

গর্ডনের মেয়ে লিওনি বলেছেন, সুপার ওভারের দ্বিতীয় বলে নিশাম ছয় মারার মুহূর্তে তার বাবার শ্বাস-প্রশ্বাস থেমে যায়। তার বরাত দিয়ে নিউজিল্যান্ডের স্টাফডটকম জানায়, ‘শেষ ওভারে নার্সদের একজন এসেছিল। সুপার ওভার শুরু হতে তিনি বললেন, তার শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, আমার মনে হয় নিশাম ছয় মারার পরপরই তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

লিওনি যোগ করেছেন, ‘তিনি খুব হাসিখুশি মানুষ ছিলেন। অসাধারণ চরিত্রবান ছিলেন এবং যেটা করতেন, ভালো লাগা থেকে করতেন।’

অকল্যান্ড গ্রামার স্কুলের শিক্ষক ছিলেন গর্ডন। ২৫ বছর ধরে ক্রিকেট কোচিং করান তিনি। নিশামের মতো লকি ফার্গুসনের গুরু ছিলেন। সাবেক কোচের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিশাম টুইট করেছেন, ‘ডেভ গর্ডন, আমার হাই স্কুলের শিক্ষক, কোচ ও বন্ধু। এই খেলার প্রতি আপনার ভালোবাসা ছিল মুগ্ধ করার মতো। বিশেষ করে যারা আপনার অধীনে খেলেছে তারা ছিল ভাগ্যবান। আশা করি আপনি গর্বিত ছিলেন। সবকিছুর জন্য ধন্যবাদন। শান্তিতে ঘুমান।’ এনডিটিভি, ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম