সাব্বির-মিঠুনদের উড়িয়ে দিলো আফগানরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৯, ১৮:০৭আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১৮:০৯

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ব্যর্থ সাব্বির রহমান আফগানিস্তান ‘এ’ দলের সামনে দাঁড়াতেই পারলো না বাংলাদেশ ‘এ’ দল। শুক্রবার চট্টগ্রামে ৫০ ওভারের ম্যাচে সফরকারীরা ১০ উইকেটে হারিয়েছে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন বাংলাদেশকে।

পাঁচ ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজের প্রথমটিতে দল দুটি মুখোমুখি হয়েছিল শুক্রবার। জহুর ‍আহমেদ চৌধুরী স্টেডিয়ামের খেলায় আফগানদের চমৎকার বোলিংয়ে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে করতে পারে ২০১ রান। জবাবে রহমতউল্লাহ গুরবাজের হার না মানা সেঞ্চুরিতে কোনও উইকেট না হারিয়ে দাপুটে জয় নিশ্চিত করে সফরকারীরা।

সামনের শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে থাকা চার ক্রিকেটার খেলেছেন এই ম্যাচে। যেখানে তিন ব্যাটসম্যান- এনামুল হক, মোহাম্মদ মিঠুন ও সাব্বির রহমান কেউই কিছু করতে পারেননি। টস জিতে ব্যাটিংয়ে নেমে ইমরুল কায়েসের সঙ্গে শুরুটা অবশ্য মন্দ ছিল না এনামুলের। দলীয় ৫২ রানে ইমরুল ব্যক্তিগত ২৮ রানে বিদায় নেওয়ার পর নামে ধস।

অধিনায়ক মিঠুন পুরোপুরি ব্যর্থ, ফিরেছেন মাত্র ৩ রান করে। লম্বা সময় পর জাতীয় দলে ডাক পাওয়া এনামুলের ‘প্রস্তুতি’র শুরুটাও ভালো হয়নি, আউট হয়েছেন ১৯ রানে। এরপর ব্যর্থতার খাতায় নাম তুলেছেন সাব্বির রহমানও (১৫)।

টপ অর্ডারের পর মিডল অর্ডার ভেঙে গেলে প্রতিরোধ গড়েছিলেন আফিফ হোসেন। তরুণ এই ব্যাটসম্যানের ৫৯ রানে ভর দিয়ে বাংলাদেশের স্কোর ২০০ ছাড়ায়। শেষ দিকে ফরহাদ রেজা অবদান রেখেছেন ৩০ ‍রানের কার্যকরী ইনিংস খেলে।

বাংলাদেশকে অল্প রানে আটকে রাখার পথে করিম জানাত ও নাভিদ-উল-হক দুজনেই নিয়েছেন ২টি করে উইকেট।

২০২ রানের লক্ষ্য কিছু মনেই করেনি আফগানরা! রহমতউল্লাহর হার না মানা ১০৫ রানের সঙ্গে ইব্রাহিম জারদানের অপরাজিত ৮৬ রানে ভর করে ৪৩.৫ ওভারে জয় নিশ্চিত করে আফগানিস্তান।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের