টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে রুমানাদের প্রতিপক্ষ চূড়ান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৯, ১৭:৩৪আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ২০:০৭

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে রুমানাদের প্রতিপক্ষ চূড়ান্ত ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেতে ৮ দলের বাছাইয়ে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। গত বছরের চ্যাম্পিয়নরা তাদের প্রথম ম্যাচ খেলবে পাপুয়া নিউ গিনির বিপক্ষে। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই সূচি প্রকাশ করেছে আইসিসি।

এই টুর্নামেন্ট খেলতে আগামী ১৫ আগস্ট নেদারল্যান্ডসের উদ্দেশে দেশ ছাড়বেন রুমানারা। ৩১ আগস্ট বাছাইয়ের পর্দা ওঠার আগে ১০ দিন সেখানে ক্যাম্প করবেন তারা। এরপর বাছাই পর্ব খেলতে স্কটল্যান্ডে বাংলাদেশ পা রাখবে ২৫ আগস্ট। ছয় দিন পর তাদের প্রথম ম্যাচ হবে পাপুয়া নিউ গিনির সঙ্গে।

৩১ আগস্ট ডান্ডির ফরফারশায়ার ক্রিকেট ক্লাবে শুরু হবে বাংলাদেশের লড়াই। পরদিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে তারা দ্বিতীয় ম্যাচ খেলবে অ্যারব্রোদের স্পোর্টস ক্লাবে। দুই দিন পর ৩ সেপ্টেম্বর ডান্ডিতে গ্রুপের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবেন রুমানারা।

বাছাই শুরুর আগে বাংলাদেশ খেলবে প্রস্তুতি ম্যাচ, ২৯ আগস্ট তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

গতবারের আরেক ফাইনালিস্ট আয়ারল্যান্ড ‘বি’ গ্রুপে পেয়েছে থাইল্যান্ড, নামিবিয়া ও নেদারল্যান্ডস। টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট আগামী বছরের মূল পর্বে খেলার টিকিট পাবে। সেমিফাইনাল হবে ৫ ও ৬ সেপ্টেম্বর। শিরোপার লড়াই হবে ৭ সেপ্টেম্বর ডান্ডিতে।

বাছাইয়ে বাংলাদেশের সূচি:

৩১ আগস্ট: বাংলাদেশ-পাপুয়া নিউ গিনি

১ সেপ্টেম্বর: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

৩ সেপ্টেম্বর: বাংলাদেশ-স্কটল্যান্ড

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের