পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ মালিক-হাফিজ

স্পোর্টস ডেস্ক
০৮ আগস্ট ২০১৯, ২৩:১৬আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ২৩:২০

শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ বিশ্বকাপ চলাকালীন ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শোয়েব মালিক। শুধু টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া এই ব্যাটসম্যানের সঙ্গে মোহাম্মদ হাফিজকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বৃহস্পতিবার ২০১৯-২০ মৌসুমে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে তারা।

শুধু তা-ই নয়, পিসিবি কেন্দ্রীয় চুক্তির ৩৩ জনের পুল ১৯ জনে নামিয়ে এনেছে এবার। একই সঙ্গে গত বছর পাঁচ ক্যাটাগরিতে খেলোয়াড় থাকলেও এবার কমিয়ে করেছে তিন ক্যাটগরিতে। যে কারণে চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যাও কমে গেছে।

ইংল্যান্ড ও ওয়েলসের বিশ্বকাপে পাকিস্তানের শেষ ম্যাচের পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন মালিক। গত বছরের চুক্তিতে তিনি ছিলেন ‘এ’ ক্যাটাগরিতে। আর হাফিজ ছিলেন ‘বি’ ক্যাটাগরিতে। এবার তারা কোনও ক্যাটাগরিতেই নেই। দিনকয়েক আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া মোহাম্মদ আমিরেরও অবনমন হয়েছে, ‘এ’ ক্যাটাগরি থেকে ‘সি’তে নামিয়ে দেওয়া হয়েছে এই পেসারকে।

তার মতো পদাবনতি হয়েছে ওপেনার ফখর জামানের। ‘বি’ থেকে ‘সি’ ক্যাটাগরিতে নেমে গেছেন তিনি। ব্যাটসম্যান আজহার আলী ‘এ’ থেকে নেমে গেছেন ‘বি’তে। তবে পদোন্নতির খবরও আছে। ইমাম-উল-হক, হারিস সোহেল ও মোহাম্মদ আব্বাস ‘সি’ থেকে উঠে এসেছেন ‘বি’ ক্যাটাগরিতে। আসাদ শফিক ধরে রেখেছেন আগের ‘বি’ ক্যাটাগরি।

শুধুমাত্র তিন ক্রিকেটার আছেন সর্বোচ্চ ক্যাটাগরিতে। তারা হলেন— বাবর আজম, সরফরাজ আহমেদ ও ইয়াসির শাহ। পিসিবি’র নতুন এই চুক্তির মেয়াদ ১ জুলাই ২০১৯ থেকে ২০ জুন ২০২০ পর্যন্ত। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের