বৃষ্টিতে ভেসে গেলো উইন্ডিজ-ভারতের প্রথম ওয়ানডে

স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০১৯, ১১:০৮আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ২০:১৪

বৃষ্টিতে ম্যাচ পণ্ড হওয়ার আগে দারুণ ইনিংস খেলেন লুইস আমেরিকায় ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করে ওয়ানডে সিরিজ শুরু করেছিল ভারত। কিন্তু গায়ানায় একদিনের প্রথম ম্যাচটি ভেসে গেলো বৃষ্টিতে।

বৃষ্টিতে প্রথমে টস হতে দেরি হয়। ম্যাচ কমে দাঁড়ায় ৪৩ ওভারের। বিরাট কোহলি টস জেতেন এবং ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠান।

সফরকারী দুই বোলার মোহাম্মদ সামি ও ভুবনেশ্বর কুমার চেপে ধরেন প্রতিপক্ষ দুই ওপেনারকে। আবার বৃষ্টি নামার আগে ৫.৪ ওভারে উইন্ডিজ কোনও উইকেট না হারিয়ে করে ৯ রান।

ঘণ্টাখানেক পর আবার ম্যাচ শুরু হয়, কিন্তু ওভার আরও কমিয়ে ৩৪ ওভারের করা হয়। ব্রায়ান লারাকে টপকে ওয়েস্ট ইন্ডিজের সর্বাধিক ম্যাচ খেলা ক্রিস গেইল সুবিধা করতে পারেননি। কুলদীপ যাদবের কাছে ৪ রানে আউট হন ৩১ বল খেলে।

এভিন লুইসের সঙ্গে গেইলের ৪২ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর ক্রিজে নামেন শাই হোপ। ১৩ ওভারে ১ উইকেটে তাদের স্কোর হয় ৫৪ রান। ঠিক তখনই আবার নামে বৃষ্টি। গ্রাউন্ড স্টাফরা অনেক খাটলেও আর খেলা শুরু করা সম্ভব হয়নি। ৩৬ বলে ৪০ রান করে অপরাজিত ছিলেন লুইস, ৪ রানে খেলছিলেন হোপ।

/এফএইচএম/এমএমজে/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম