উইলিয়ামসনকে জন্মদিনের কেক খাওয়ালেন লঙ্কান ভক্তরা (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০১৯, ১৫:১৫আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ১৬:২৪

উইলিয়ামসনকে কেক খাওয়ান ভক্তরা কেন উইলিয়ামসন ক্রিকেটার হিসেবে সবার কাছে কতটা সমাদৃত, ভক্তরা তাকে কত বেশি ভালোবাসেন- সেটা প্রমাণ হলো আবারও। তাও আবার নিজ দেশের নয়, প্রতিপক্ষ শ্রীলঙ্কার ভক্তদের কাছ থেকে জন্মদিনে বিশেষ ভালোবাসায় সিক্ত হলেন নিউজিল্যান্ড অধিনায়ক।  

সকালে ছিল বৃষ্টি, বেলা গড়াতেই বেড়ে গেলো গরম। আবহাওয়া তো বটেই, শ্রীলঙ্কার ব্যাটসম্যানরাও স্বস্তি দিচ্ছিল না নিউজিল্যান্ডকে। প্রস্তুতি ম্যাচের প্রথম দিন মনের মতো হচ্ছিল না উইলিয়ামসনের। কিন্তু হঠাৎ করেই বিশেষ একটি মুহূর্ত ভালো করে দিলো তার মন। ২৯তম জন্মদিনে মাঠের পাশেই লঙ্কান ভক্তরা তাকে কেক কেটে খাওয়ালেন।

বৃহস্পতিবার ছিল উইলিয়ামসনের জন্মদিন। শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে কাটুনায়েক স্টেডিয়ামে এদিনই প্রস্তুতি ম্যাচ শুরু করেছিল নিউজিল্যান্ড। এফটিজেড স্পোর্টস কমপ্লেক্সে শতাধিক দর্শক-সমর্থক উপস্থিত ছিলেন ম্যাচ উপভোগ করতে। ম্যাচের পানি পানের বিরতির সময়ই গ্যালারির একপাশ থেকে উইলিয়ামসনকে ডাকতে থাকেন ভক্তরা। কিউই অধিনায়কও দৌড়ে যান বাউন্ডারির কাছে। সেখানে একজন ভক্ত তাকে কেক খাওয়ান। উইলিয়ামসনও ওই ভক্তকে এক টুকরো কেক তুলে খাওয়ান। এরপর তাদের সঙ্গে হাত মেলান এবং ছবি তুলে ফিরে যান মাঠে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম