ভারতীয় ক্রিকেটারদের ডোপ টেস্ট বাধ্যতামূলক

স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০১৯, ১৬:৫৬আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ১৭:০৬

ভারতের ক্রিকেট দল এখন থেকে ভারতের প্রত্যেক ক্রিকেটারকে ডোপ টেস্ট করাতে হবে। শুক্রবার দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এতদিন ধরে বিসিসিআই দাবি করছিল, তারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। জাতীয় ক্রীড়া ফেডারেশনের অংশ তারা নয় এবং সরকারি তহবিলের ওপর নির্ভরশীল নয়। এজন্য তারা ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির (নাডা) অংশ কখনও হবে না।

কিন্তু কিছুদিন আগে তরুণ ক্রিকেটার পৃথ্বি শ ডোপ টেস্টে পজিটিভ হয়। এরপর থেকে ক্রীড়া মন্ত্রণালয়ের চাপে তারা সম্মতি জানালো যে, এখন থেকে তাদের ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করবে নাডা। শুক্রবার বিসিসিআইর প্রধান নির্বাহী রুহুল জহুরির সঙ্গে দেখা করেন ক্রীড়ামন্ত্রী রাধেশ্যাম ঝুলানিয়া। তিনিই জানান, ডোপ বিরোধী নীতিমালার সঙ্গে যুক্ত হতে সম্মতি জানিয়ে লিখিত বিবৃতি দিয়েছে বোর্ড।

নাডার সঙ্গে বিসিসিআইর সংযুক্তির কথা নিশ্চিত করে ঝুলানিয়া বলেছেন, ‘এখন থেকে সব ক্রিকেটারকে পরীক্ষা করবে নাডা। আমাদের সামনে বিসিসিআই তিনটি ইস্যু তুলে ধরেছিল। তারা ডোপ টেস্টের কিটের মান, প্যাথলজিস্টদের যোগ্যতা ও নমুনা সংগ্রহের বিষয়ে জানতে চেয়েছিল। আমরা নিশ্চয়তা দিয়েছি তারা যে ধরনের সুযোগ সুবিধা চায়, তার সবগুলো আমরা সরবরাহ করবো। কিন্তু এগুলোর জন্য কিছুটা আলাদা খরচ আছে। বিসিসিআই অন্যদের চেয়ে আলাদা কিছু নয়।’ দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, মিড ডে

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম