টি-টোয়েন্টিতে থাইল্যান্ডের মেয়েদের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০১৯, ২১:৪০আপডেট : ১১ আগস্ট ২০১৯, ২১:৪০

টি-টোয়েন্টিতে টানা ১৭তম জয় পেয়েছে থাই মেয়েরা মেয়েদের টি-টোয়েন্টিতে টানা ১৭তম জয়ে রেকর্ড বইয়ে নতুন করে নাম লিখেছে থাইল্যান্ড। শনিবার তারা নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়ে পেছনে ফেলেছে শক্তিশালী অস্ট্রেলিয়াকে।

অস্ট্রেলিয়া ও থাইল্যান্ড ছাড়াও এই ফরম্যাটে টানা ১০টি বা তার বেশি টানা জয় কেবল ইংল্যান্ড, জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের। অস্ট্রেলিয়ার এই কীর্তি দুইবার, প্রথমবার তারা টানা ১২ ম্যাচ জিতেছিল এবং তাদের টানা ১৬ জয়ের রেকর্ডকে পেছনে ফেললো থাইরা।

থাইল্যান্ডের রেকর্ডে ভাগ বসানোর সুযোগ থাকছে টানা ১৪ ম্যাচ জেতা জিম্বাবুয়ের। অবশ্য রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ক্রিকেটে নিষিদ্ধ আছে তারা। থাইল্যান্ড এখন খেলছে চার জাতির সিরিজে, যেখানে নেদারল্যান্ডস ছাড়াও আছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে থাইল্যান্ডের এই জয় গুরুত্বপূর্ণ, কারণ আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে তারা মুখোমুখি হবে দুটি দলের।

আইসিসির ওয়েবসাইট অনুযায়ী থাইল্যান্ডের এই জয়যাত্রা শুরু হয়েছে ২০১৮ সালের জুলাইয়ে আরব আমিরাতকে হারিয়ে।

চার জাতির এই সিরিজে থাইরা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে। তার আগে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে আইরিশদের চার উইকেটে হারায় তারা। সবশেষ ম্যাচে ডাচদের ৫৪ রানে গুটিয়ে দিয়ে ২ উইকেট হারিয়ে মাত্র ৮ ওভারেই লক্ষ্যে পৌঁছায় থাইল্যান্ড।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের