হেডিংলি টেস্টে অস্ট্রেলিয়ার ওপেনিংয়ে হ্যারিস!

স্পোর্টস ডেস্ক
২২ আগস্ট ২০১৯, ১৪:৫০আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১৫:৩৩

মার্কাস হ্যারিস হেডিংলি টেস্টে বড় ধরনের চমক আসতে পারে অস্ট্রেলিয়া দলে। ইংল্যান্ডের শীর্ষস্থানীয় কয়েকটি মিডিয়া রিপোর্ট করেছে, অ্যাশেজের তৃতীয় ম্যাচে ক্যামেরন ব্যানক্রফটের জায়গায় দেখা যাবে মার্কাস হ্যারিসকে।

মঙ্গলবার ম্যাচের আগের সংবাদ সম্মেলনে অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার জানান, এই অবস্থায় শীর্ষ ৬ ব্যাটিং পজিশনে কোনও বদল আনার কথা ভাবছেন না তিনি। কিন্তু আগের দুই ম্যাচে ব্যানক্রফটের ব্যাটে রানখরা শেষ মুহূর্তে নতুন করে ভাবাচ্ছে তাকে। ডেইলি টেলিগ্রাফ ও দ্য গার্ডিয়ান রিপোর্ট করেছে, তার বদলে হ্যারিসের দলে ঢোকা প্রায় নিশ্চিত।

অ্যাশেজ শুরুর আগে সাউদাম্পটনে আন্তঃদলীয় এক ম্যাচে ৯৩ রানের অপরাজিত ইনিংস খেলে একাদশে জায়গা করে নেন ব্যানক্রফট। কিন্তু বার্মিংহাম ও লর্ডস টেস্টের চার ইনিংসে ৮, ৭, ১৩ ও ১৬ রান করেছেন তিনি। কেপ টাউনে বল টেম্পারিংয়ে নিষেধাজ্ঞা শেষে জাতীয় দলে ফিরে সুবিধা করতে পারছেন না এই ওপেনার। তার সঙ্গে উদ্বোধনী জুটি গড়া ডেভিড ওয়ার্নারও নেই ফর্মে। দুই টেস্টের ৮ ইনিংস শেষে সব মিলিয়ে দুজনের রান ৬২।

দুই ওপেনারই বাজে ফর্মে থাকলেও ওয়ার্নার এখনই ছিটকে পড়ার শঙ্কায় নেই। তার সঙ্গে উদ্বোধনী জুটি গড়ার অপেক্ষায় হ্যারিস। ৬ টেস্টে ৩৭ গড়ে ৩২৭ রান করে অ্যাশেজে সুযোগ পেতে পারেন তিনি। তাছাড়া ভিক্টোরিয়াকে শেফিল্ড শিল্ডের ফাইনাল জেতাতে দারুণ এক সেঞ্চুরি করে একাদশে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে হ্যারিস, সব মিলিয়ে তার রান ১১৮৮।

স্টিভেন স্মিথ না থাকায় এই টেস্টে মার্নাস লাবুশেগনের জায়গা পাকা হয়ে আছে। আর জেমস প্যাটিনসনের কাছে জায়গা হারাতে হতে পারে পিটার সিডলকে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম