২৫০ উইকেটের মাইলফলকে বোল্ট

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০১৯, ১৩:০১আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১৩:০২

ট্রেন্ট বোল্ট কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই শ্রীলঙ্কার ২টি উইকেট নিয়ে নিউজিল্যান্ডের এলিট ক্লাবে ঢুকে গেলেন ট্রেন্ট বোল্ট।

বৃষ্টিতে শুক্রবারের খেলা শুরু হয় একটু দেরিতে। পি সারা ওভালে দিনের পঞ্চম ওভারে জোড়া আঘাত হানেন বোল্ট। মাত্র ৫ বলের ব্যবধানে অ্যাঞ্জেলো ম্যাথুজ ও কুশল পেরেরাকে ফেরান কিউই পেসার।

ম্যাথুজকে আউট করে টেস্টে নিজের ২৫০তম উইকেট শিকার করেন বোল্ট। এরপর ২৫১ নম্বর উইকেটটি ছিল কুশলের।

এতে করে স্যার রিচার্ড হ্যাডলি (৪৩১) ও ড্যানিয়েল ভেট্টরির (৩৬২) পর তৃতীয় কিউই বোলার হিসেবে এই মাইলফলকে পৌঁছান তিনি। ৬৩ টেস্ট খেলে এই কীর্তি গড়লেন বোল্ট।

হুক শট খেলতে গিয়ে ম্যাথুজ ধরা পড়েন পেছনে থাকা বিজে ওয়াটলিংয়ের কাছে, মাত্র ২ রান করে। কিছুক্ষণ পরই কিউইরা আবার উৎসবে মাতে। বাঁহাতি ব্যাটসম্যান পেরেরা এলবিডাব্লিউ হন রানের খাতা না খুলে।

গলে টেস্টে ৬ উইকেটে কিউইদের হারের ম্যাচে প্রথম ইনিংসে ২টি, আর পরেরটিতে ১ উইকেট নেন বোল্ট।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক