বোল্ট-সাউদির তোপের পর কলম্বোয় বৃষ্টির দাপট

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০১৯, ১৭:৪৮আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১৭:৫৩

টিম সাউদির উইকেট উদযাপন প্রথম দিন খেলা হয়েছিল ৩৬.৩ ওভার। দ্বিতীয় দিনের অবস্থা আরও খারাপ, হয়েছে মোটে ২৯.৩ ওভার। বৃষ্টির দাপটে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের কলম্বোর টেস্টে দুই দিনে হয়েছে তাই ৬৬ ওভার। লাঞ্চের সময় শুরু হওয়া বৃষ্টি না থামায় দ্বিতীয় দিনের খেলার বন্ধ ঘোষণা করা হয়েছে। ওই সময় পর্যন্ত টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা স্কোরে জমা করেছে ৬ উইকেটে ১৪৪ রান।

বৃষ্টি শুরুর আগে বোলিংয়ে দাপট দেখিয়েছে কিউইরা। টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের তোপে দ্বিতীয় দিনে ৫৯ রান তুলতে ৪ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। দিনের শুরুতে বোল্টের জোড়া আঘাতে ভেঙে পড়ে লঙ্কানদের মিডল অর্ডার। আর লাঞ্চের আগে সাউদির আগুনে দারুণ দিনের প্রতিশ্রুতি ছিল কিউইদের। কিন্তু বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় এই সাফল্য পূর্ণতা পায়নি।

২ উইকেটে ৮৫ ‍রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিলেন দিমুথ করুণারত্নে ও অ্যাঞ্জেলো ম্যাথুজ। স্বাগতিকদের শুরুটা ভালো হতে দেননি বোল্ট। এক ওভারেই এই পেসার তুলে নেন ২ উইকেট। ম্যাথুজকে (২) উইকেটরক্ষক বিজে ওয়াটলিংয়ের গ্লাভসবন্দী করে শুরু তার উইকেট উদযাপন। ৩ বল বিরতি দিয়ে বোল্ট আবারও আনন্দে মাতেন কুশল পেরেরাকে ফিরিয়ে। এলবিডাব্লিউয়ের শিকার হওয়া কুশল পেরেরা রানের খাতা খুলতে পারেননি।

ধনাঞ্জয়া ডি সিলভাকে সঙ্গী করে ওই ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন অধিনায়ক করুণারত্নে। কিন্তু পারেননি। গল টেস্টে সেঞ্চুরি পূরণ করা এই ব্যাটসম্যান কলম্বোর ম্যাচেও ছুটছিলেন তিন অঙ্কের ঘরের দিকে। যদিও সাউদির বলে ৬৫ রানে শেষ হয় তার ইনিংস। ওয়াটলিংয়ের গ্লাভসে আটকা পড়ার আগে ১৬৫ বলের ইনিংসটি করুণারত্নে সাজান ৬ বাউন্ডারিতে।

অধিনায়কের আউটের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আবারও আঘাত শ্রীলঙ্কার ব্যাটিংয়ে। ২ বল পর সাউদি আবারও করেন উইকেট উদযাপন। এবার নিরোশান ডিকবেলাকে ফেরান খালি হাতে। কঠিন চাপে পড়া শ্রীলঙ্কা ডি সিলভা (৩২*) ও দিলরুয়ান পেরেরার (৫) প্রতিরোধে স্কোরে ৬ উইকেটে ১৪৪ রান জমা করে যায় দ্বিতীয় দিনের লাঞ্চে। এরপর বৃষ্টি শুরু হলে খেলা আর হয়নি। ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর:

(দ্বিতীয় দিন শেষে)

শ্রীলঙ্কা: প্রথম ইনিংসে ৬৬ ওভারে ১৪৪/৬ (দিমুথ করুণারত্নে ৬৫, ধনাঞ্জয়া ডি সিলভা ৩২* কুশল মেন্ডিস ৩২; ট্রেন্ট বোল্ট ২/৩৩, টিম সাউদি ২/৪০)।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম