পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৯, ১৭:৩৩আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ১৮:০৫

পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ নারী দল ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্বাগতিক নারী দলের বিপক্ষে সালমা খাতুনরা খেলবে দুই ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ। এই সিরিজের চূড়ান্ত সূচি শুক্রবার প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

দেশে আন্তর্জাতিক ক্রিকেট পুরোদমে ফেরানোর পথে আরেকটি বড় ধাপ এগোলো পাকিস্তান। এবার বাংলাদেশ নারী দলকে নিয়ে আয়োজন করতে যাচ্ছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। ২৬ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত হতে যাওয়া দুই ফরম্যাটের সিরিজের সব ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

দুই সপ্তাহের সফরে ২৩ অক্টোবর পাকিস্তানে যাবে বাংলাদেশের মেয়েরা। ২৬ অক্টোবর পাকিস্তান নারী দলের বিপক্ষে খেলবে প্রথম টি-টোয়েন্টি, আর ৪ নভেম্বর ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলে দেশে ফিরবে তারা।

এ নিয়ে গত চার বছরের মধ্যে দ্বিতীয়বার পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ নারী দল। যাতে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট পুরোপুরি ফেরার পথটা আরও সুগম হলো। এই সিরিজ আগেই পিসিবি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা দলের সফর। সামনের মাসে সরফরাজ আহমেদদের সঙ্গে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান যাবে লঙ্কানরা।

২০১৫ সালে সবশেষ পাকিস্তানে গিয়েছিল বাংলাদেশ নারী দল। সেবারের সফরে করাচিতে খেলেছিল দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি। এবারের এই সফরটি দুই বোর্ডের ‘পারস্পরিক সমঝোতায়’ ঠিক করা ছিল আগে থেকেই। গত বছর বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান, শর্ত অনুযায়ী বাংলাদেশ দলেরও পাকিস্তানে যাওয়ার চুক্তি ছিল। সেটা পূরণ করতেই অক্টোবরের শেষ সপ্তাহে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা।

পাকিস্তান সফরে বাংলাদেশের সূচি:

২৬ অক্টোবর: প্রথম টি-টোয়েন্টি, লাহোর

২৮ অক্টোবর: দ্বিতীয় টি-টোয়েন্টি, লাহোর

৩০ অক্টোবর: তৃতীয় টি-টোয়েন্টি, লাহোর

২ নভেম্বর: প্রথম ওয়ানডে, লাহোর

৪ নভেম্বর: দ্বিতীয় ওয়ানডে, লাহোর

/কেআর/এমএমজে/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম