‘পার্থক্য গড়ে দিতে পারে ব্যাটিং’

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩১আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩২

চট্টগ্রামে সাকিবের ব্যাটের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে বাংলাদেশের মতো আফগানিস্তানের বোলিং আক্রমণও স্পিন নির্ভর। দুই দলেই রয়েছে বিশ্বমানের স্পিনার। তাহলে চট্টগ্রাম টেস্টের পাল্লা কার দিকে ভারি থাকবে? সাকিব আল হাসানের ধারণা, ব্যাটসম্যানরা পার্থক্য গড়ে দিতে পারেন লাল বল আর সাদা পোশাকের লড়াইয়ে।

বুধবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে বাংলাদেশের টেস্ট অধিনায়কের মন্তব্য, ‘ঘরের মাঠে আমাদের স্পিনাররা সব সময় ভালো বল করে। তারা উইকেটের সুবিধা ভালো মতোই নিতে পারে। তবে আফগানিস্তানেরও ভালো স্পিনার আছে। আমার তাই মনে হচ্ছে স্পিন আক্রমণ ছাপিয়ে দু দলের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে ব্যাটিং।’

তবে দলের একাদশ বা পরিকল্পনা নিয়ে কিছু বলতে রাজি হননি সাকিব, ‘আমরা ম্যাচটা জিততে চাই। চেষ্টা করবো পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করতে। তবে পরিকল্পনার কথা বলা যাবে না। পরিকল্পনা বলে দিলে তো কোনও কিছুই গোপন থাকবে না।’

অবশ্য ঘরের মাঠে আরও একবার যে স্পিনারদের ওপরে বাংলাদেশ আস্থা রাখতে যাচ্ছে, অধিনায়কের কণ্ঠে তেমনই আভাস, ‘একটা সময় দেশের মাটিতে আমরা দুজন পেসার নিয়ে নামতাম। কিন্তু তখন খুব একটা সাফল্য পেতাম না। তাই জেতার জন্য পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছিল। সেই সিদ্ধান্তকে কিন্তু ভুল বলা যাবে না। বিদেশে সাধারণত দুই বা তিনজন পেসার খেলে টেস্টে। তবে দেশে স্পিনাররা বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য।’

টেস্ট ক্রিকেটে লম্বা স্পেলে বাংলাদেশের পেসারদের ব্যর্থতার কথা অনেকেরই জানা। আগের দিন কোচ রাসেল ডোমিঙ্গো উদ্বেগ প্রকাশ করেছিলেন এ বিষয়ে। সাকিব অবশ্য অযথা পেসারদের কাঁধে দায় চাপাতে রাজি নন, ‘ঘরোয়া ক্রিকেটে বেশি বল করার সুযোগ পায় না বলে পেসাররা টেস্টে তেমন ভালো করতে পারে না। ফিটনেস সমস্যাও থাকতে পারে তাদের। তবে আমি নিশ্চিত, নতুন পেস বোলিং কোচ এসব বিষয়ে কাজ করছেন। আশা করি, শিগগিরই পেসারদের পারফরম্যান্সের উন্নতি হবে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি