ওপেনার লিটন-মুশফিককে হারিয়ে বিপদে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৭

মুশফিক আউট হন দ্রুত ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানের ছুড়ে দেওয়া ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। ২ ওভারে ২ উইকেটে ১২ রান করেছে স্বাগতিকরা।
ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে মুশফিকুর রহিম নেমে বিস্ময় জাগান। কিন্তু তাদের কেউই বেশিক্ষণ ক্রিজে টিকতে পারলেন না। ইনিংসের দ্বিতীয় বলে মুজিব উর রহমানের শিকার হন লিটন। ২ বল খেলে রানের খাতা না খুলে ভুল শটে নাজিব তারাকাইকে ক্যাচ দেন বাংলাদেশি ওপেনার।

সাকিব আল হাসানের সঙ্গে ১১ রানের জুটি গড়ে ফিরে যান মুশফিক। দ্বিতীয় ওভারে ফরিদ আহমেদের পঞ্চম বলে স্কুপ করতে গিয়ে বলে ব্যাট লাগাতে পারেননি। ৩ বলে মাত্র ৫ রানে বোল্ড হন তিনি।

নবি ঝড়ে বাংলাদেশকে ১৬৫ রানের লক্ষ্য দিলো আফগানরা

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোহাম্মদ সাইফউদ্দিন ও সাকিব আল হাসানের বোলিংয়ে চমৎকার শুরু হয় বাংলাদেশের। কিন্তু মোহাম্মদ নবির ব্যাটিং ঝড়ে তাদের সামনে ১৬৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে আফগানিস্তান। ডানহাতি এই ব্যাটসম্যানের ফিফটিতে ৬ উইকেটে ১৬৪ রান করেছে তারা।

৪০ রানে ৪ উইকেট হারানোর পর আসগর আফগানের সঙ্গে ৭৯ রানের শক্ত জুটি গড়েন নবি। ৫৪ বলে ৩ চার ও ৭ ছয়ে ৮৪ রানে অপরাজিত ছিলেন তিনি। ৪১ বলে ১ চার ও ৪ ছয়ে হাফসেঞ্চুরি করেন নবি। এছাড়া আসগর করেন ৪০ রান।

বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ৩৩ রান দিয়ে সাইফ নেন সর্বোচ্চ ৪ উইকেট। দুটি পান সাকিব আল হাসান।

/এফএইচএম/এমএমজে/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান