১০০ বলের ক্রিকেট থেকে নাম প্রত্যাহার করবেন হরভজন

স্পোর্টস ডেস্ক
০৫ অক্টোবর ২০১৯, ১৪:১৩আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৪:১৩

হরভজন সিং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আইন, এখনও খেলা চালিয়ে যাচ্ছেন, এমন কোনও ভারতীয় বিদেশি লিগে খেলতে পারবেন না। জাতীয় দলের বাইরে থাকলেও হরভজন সিং খেলা চালিয়ে যাচ্ছেন। এই স্পিনার ‍আছেন ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেট ‘দ্য হান্ড্রেড’-এর ড্রাফটে। যদিও প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন তিনি।

ক্রিকেটে আরও উত্তেজনা ছড়াতে ইংল্যান্ড ও ওয়েলস ‍ক্রিকেট বোর্ড (ইসিবি) আয়োজন করতে যাচ্ছে ১০০ বলের টুর্নামেন্ট। প্রতিযোগিতাটির জন্য বিদেশি ২৫ খেলোয়াড়ের ড্রাফটে আছে হরভজন সিংয়ের নাম। ১ লাখ পাউন্ড ভিত্তি মূল্য ধরা হয়েছে এই স্পিনারের। যদিও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নজরে রাখা হরভজন ড্রাফট থেকে নাম সরিয়ে নিচ্ছেন।

বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী খেলা চালিয়ে যাওয়া কোনও ভারতীয় ক্রিকেটার বিদেশি লিগে খেলতে পারবেন না। বোর্ডের নিয়মের প্রতি সম্মান জানিয়ে ১০০ বলের ক্রিকেটে অংশ নেওয়া থেকে বিরত থাকছেন হরভজন। আইপিএল যেহেতু বিসিসিআইয়ের অধীনে, সেই হিসেবে কুড়ি ওভারের টুর্নামেন্টে খেলতে হলে ভারতীয় বোর্ডের নিয়ম মানতেই হবে। ১০০ বলের ক্রিকেট হরভজনের মনে উত্তেজনা ছড়ালেও সামনের মৌসুমে চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএলেই তার পুরো নজর।

ভারতীয় সংবাদ সংস্থা ‘পিটিআই’কে তিনি বলেছেন, ‘আমার কাছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও চেন্নাই সুপার কিংসের প্রাধান্য সবচেয়ে বেশি। চেন্নাইয়ে দুটো দারুণ মৌসুম পার করেছি, যেখানে আমরা দুইবারই ফাইনাল খেলেছি। এই মুহূর্তে তিন নম্বর মৌসুমের অপেক্ষায় আছি আমি।’

এই কারণেই টেস্টে ভারতের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন ১০০ বলের ক্রিকেট থেকে, ‘আমার বোর্ডের নিয়মকে আমি সম্মান করি। আমি কখনও বিসিসিআইয়ের নিয়মকে অবজ্ঞা করিনি। এর অর্থ হলো (দ্য হান্ড্রেড) ড্রাফট থেকে আমার নাম প্রত্যাহার করতে হবে। আমি আমার নাম সরিয়ে নেবো।’

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম