তাইজুলের ঘূর্ণিতে চাপে ঢাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৯, ১৮:১৩আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১৮:১৫

তাইজুল ইসলাম পেয়েছেন ৪ উইকেট জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন আসর শুরু হয়েছে বৃহস্পতিবার। বৃষ্টির দাপট ছিল প্রায় সব ভেন্যুতেই। প্রথম স্তরে ঢাকা-রাজশাহীর খেলা হলেও টস ছাড়াই শেষ হয়েছে খুলনা-রংপুরের প্রথম দিন। বৃষ্টি বিঘ্নিত দিনে বোলারদের দাপটই ছিল বেশি। ফতুল্লায় তাইজুল ইসলামের চমৎকার বোলিংয়ে রাজশাহী চাপে রেখেছে ঢাকাকে।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা ঢাকা দিন শেষ করেছে ৭ উইকেটে ১৪৩ রানে। বৃষ্টির কারণে খেলা হয়েছে ৫১.৫ ওভার। ঢাকাকে কঠিন পরীক্ষায় মুখে পড়তে হয়েছিল তাইজুলের স্পিনের সামনে। রাজশাহী স্পিনার ৫৫ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। সমান কার্যকর ছিলেন পেসার শফিউল ইসলাম। ৪০ রান খরচায় তার শিকার ৩ উইকেট।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বল হাতে দারুণ সফল ছিলেন তাইজুল। লাল বলের ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ আরেকবার দিচ্ছেন বাঁহাতি স্পিনার। তার শিকারে পরিণত হয়েই ঢাকার ওপেনার আব্দুল মজিদ মাত্র ১০ রান করে ফেরেন প্যাভিলিয়নে।

শুরুর ধাক্কা অবশ্য কাটিয়ে উঠেছিল তারা রনি তালুকদার ও জয়রাজ শেখের ব্যাটে। তাদের ৮০ রানের জুটিও ভাঙেন তাইজুল। জয়রাজকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে প্যাভিলিয়ন ফেরান ৩৫ রানে। খানিক পর তাইজুলের সঙ্গে উইকেট উৎসবে যোগ দেন শফিউল। রাজশাহী পেসার ফেরান প্রথম দিনে ঢাকার সর্বোচ্চ স্কোরার রনি তালুকদারকে। ৬৩ রান করে আউট হন ঢাকার ওপেনার।

তার আউটের পর ভেঙে পড়ে ঢাকার মিডল অর্ডার। শফিউলের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন রাকিবুল হাসান (৮) ও মোহাম্মদ শাকিল (৩)। অন্যদিকে তাইজুল তুলে নেন শুভাগত হোম (১) ও শাহাদত হোসেনের (০) উইকেট দুটি। ১২ নিয়ে অপরাজিত আছেন তাইবুর রহমান।

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি