ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরি দিয়ে ওয়ার্নারের ফেরা

স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০১৯, ১৫:৫৭আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১৬:০২

ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরি উদযাপন ব্যর্থতার বৃত্ত ভেঙে ঘুরে দাঁড়ালেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ঘরোয়া লিগ শেফিল্ড শিল্ডের প্রত্যাবর্তন রাঙালেন তিনি সেঞ্চুরি দিয়ে। প্রায় দুই বছর পর প্রতিযোগিতাটিতে ফিরে এই ওপেনার খেলেছেন ১২৫ রানের ইনিংস।

এবারের অ্যাশেজ ভুলে যেতে চাইবেন ওয়ার্নার। ইংল্যান্ডের মাটিতে ব্যাট হাতে কিছুই করতে পারেননি তিনি। ব্যর্থতার বৃত্ত ঘুরপাক খাওয়া এই ব্যাটসম্যানের একটি ভালো ইনিংসের খুব দরকার ছিল। ২০১৭ ‍সালের পর প্রথমবার শেফিল্ড শিল্ডে নেমেই পেয়ে গেছেন দারুণ এক ইনিংস। চার দিনের প্রতিযোগিতাটির দ্বিতীয় দিনে প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯তম সেঞ্চুরি পেয়েছেন নিউ সাউথ ওয়েলসের ব্যাটসমস্যান।

ব্রিসবেনে শেফিল্ড শিল্ডের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে কুইন্সল্যান্ড-নিউ সাউথ ওয়েলস। কুইন্সল্যান্ডকে ১৫৩ রানে গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে নামা নিউ সাউথ ওয়েলস শুরুতে বড় ধাক্কা খেলেও ওয়ার্নারের চমৎকার ইনিংসে দ্বিতীয় দিন শেষ করেছে ৯ উইকেটে ২৮৮ রানে।

মার্নাস ল্যাবু্শ্যাগনের বলে এলবিডাব্লিউ হওয়ার আগে ওয়ার্নার ২২১ বলে খেলেন ১২৫ রানের কার্যকরী ইনিংস। ১৯ বাউন্ডারিতে সাজিয়েছেন তিনি ইনিংসটি।

ওয়ার্নার ছন্দে ফিরলেও পুরোপুরি ব্যর্থ হয়েছেন স্টিভেন স্মিথ। অ্যাশেজে রানের বৃষ্টি ঝরানো এই ব্যাটসম্যানও খেলছেন নিউ সাউথ ওয়েলসের জার্সিতে। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ককে।

দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং কেলেঙ্কারিতে স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে অস্ট্রেলিয়ার সব ঘরোয়া প্রতিযোগিতায় নিষিদ্ধ ছিলেন তারা। নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বকাপ দিয়ে ওয়ানডেতে ফেরা এই দুই তারকা টেস্টে ফিরেছেন অ্যাশেজ দিয়ে। তারই ধারাবাহিকতায় ব্রিসবেনের ম্যাচ দিয়ে ফিরেছেন শেফিল্ড শিল্ডে। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের