লেগ স্পিনার না খেলানোয় দুই কোচকে বিসিবির তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৯, ২০:১৭আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ২০:২১

জুবায়ের হোসেন (বাঁমে) ও রিশাদ হোসেনকে খেলায়নি তাদের দল জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) নির্বাচকদের পক্ষ থেকে অনুরোধ ছিল লেগ স্পিনার খেলানোর। কিন্তু সেটি আমলে নেয়নি রংপুর ও ঢাকা বিভাগের টিম ম্যানেজমেন্ট। ‘নিয়ম’ না মানায় দল দুটির কোচকে তলব করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঢাকা বিভাগের লেগ স্পিনার জুবায়ের হোসেন ও রংপুরের লেগ স্পিনার রিশাদ হোসেনকে জাতীয় লিগের চলতি আসরের দুই ম্যাচে রাখা হয়েছে একাদশের বাইরে। এই কারণে কোচদের ওপর চটেছেন বোর্ড প্রধান নাজমুল হাসান। জুবায়ের ও রিশাদকে না খেলানোর কারণ জানতে দুই দলের কোচকে ডেকে পাঠিয়েছে বিসিবি।

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়ায় ঢাকা-রংপুর ম্যাচে জুবায়ের ও রিশাদের নাম একাদশে না দেখে হতাশ নাজমুল। সংবাদমাধ্যমকে বোর্ড প্রধান বলেছেন, ‘আমরা আমাদের কিছু খেলোয়াড়কে খেলাতে চাই, যেটি হচ্ছে না। আমরা লেগ স্পিনার নিয়ে এত কথা বলার পরও এনসিএলে রিশাদকে এখনও খেলানো হয়নি। লিখনকেও (জুবায়ের) খেলানো হয়নি। এত কিছু বলার পরও কেন হচ্ছে না?’

বিসিবির করণীয় প্রসঙ্গে নাজমুল নিজেই বললেন, ‘এখানে তাহলে কী করণীয়? এই নিয়ন্ত্রণটি আমাদের হাতে নেই। আমরা আপাতত যেটা করেছি, সেটা হলো এনসিএলে কেন খেলায়নি, এজন্য দুই কোচকে তলব করা হয়েছে আজ (বৃহস্পতিবার)। ওদের তো খেলাতে হবে, না খেলালে ওরা আসবে কী করে।’

ভারতের ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করতে চায় বাংলাদেশ। সে কারণে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষা করতে চায় বিসিবি। নাজমুলের বক্তব্য, ‘নতুন খেলোয়াড়ের সন্ধানে নেমেছি। অনেক পরীক্ষা-নিরীক্ষা হবে, এতদিন শুধু জেতার জন্য খেলেছি। এখন কিন্তু আমরা পরীক্ষা করব। অনেক কিছু হচ্ছে, হবে; তাতে সাময়িকভাবে মনে হবে এটা কেন হচ্ছে, এটা কেন করছি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম