‘প্রক্সি অধিনায়ক’ নিয়েও টস হারলেন দু প্লেসি! (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০১৯, ১৫:১০ আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১৫:১২

ফাফ দু প্লেসি টস করতে নিয়ে গিয়েছিলেন ‘প্রক্সি অধিনায়ক’ তেম্বা বাভুমাকে টস হারতে হারতে ‘ক্লান্ত’ হয়ে পড়েছিলেন ফাফ দু প্লেসি। একে ভারতের বিপক্ষে হারের ধাক্কা, এর ওপর টসও আসছিল না পক্ষে— দক্ষিণ আফ্রিকা অধিনায়ক হতাশা কাটাতে নতুন পথ খুঁজে বের করলেন। রাঁচি টেস্টে টস করতে দু প্লেসি সঙ্গী করে নিয়ে গেলেন ‘প্রক্সি অধিনায়ক’। তাতেও কাজ হলো না। তৃতীয় টেস্টের টসেও হারলেন প্রোটিয়া অধিনায়ক!

টেস্ট ম্যাচে টস অনেক বড় ভূমিকা রাখে। সেখানে উপমহাদেশে টস ভাগ্য কিছুতেই সঙ্গে আসছে না দু প্লেসির। এশিয়াতে টানা নয়বার টস হারায় ভাগ্য ফেরাতে ‘প্রক্সি অধিনায়ক’ হিসেবে তেম্বা বাভুমাকে সঙ্গী করে নিয়ে গিয়েছিলেন তিনি টস করতে। এরপরও আগের ভাগ্যই বরণ করতে হয়েছে দু প্লেসিকে। টানা দশবার টস হারলেন তিনি উপমহাদেশে।

টস জয়ী ভারত অধিনায়ক বিরাট কোহলি অসহায় দক্ষিণ আফ্রিকান অধিনায়ককে দেখে মুচকি হাসলেন। আর এশিয়ায় টানা দশম টস হারের পর দু প্লেসির বক্তব্য ছিল, ‘এতে স্পষ্ট হলো কোনও মানে নেই এটার (প্রক্সি অধিনায়ক দিয়ে টস জেতার)।’

‘প্রক্সি অধিনায়ক’ তত্ত্বে সমালোচনার মুখে পড়েছেন দু প্লেসি। টুইটারে তাকে নিয়ে চলছে নানা রসিকতা। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ নিজেও ‘অসন্তুষ্ট’ দু প্লেসির এই সিদ্ধান্তে। স্মিথ বলেছেন, ‘অদ্ভুত একটি মুহূর্ত, তবে এটা আমার জন্য কষ্টেরও। এতে বোঝা যায় দক্ষিণ আফ্রিকা দলের মানসিক অবস্থাটা কী। দৃশ্যটা মোটেও ভালো লাগেনি আমার।’

ভারত সফরের তিন ম্যাচের টেস্ট সিরিজ ইতিমধ্যে ২-০ ব্যবধানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। রাঁচিতে নেমেছে তারা হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে।

/কেআর/
সম্পর্কিত
দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়েও থামেননি, এক চোখে ৪৬ টেস্টে ২৭৯৩ রান!
এশিয়ান গেমসের সমাপনীতে গেলো না হকি দল, ব্যস্ত শপিংয়ে!
টেস্ট ক্রিকেটারদের বিশ্রাম দিতে এক দিন পিছিয়ে গেলো এনসিএল
সর্বশেষ খবর
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
সড়কের দুপাশে হাজারো গাছ, সবুজ বিপ্লব গড়ছেন শিক্ষক সফিয়ার
সড়কের দুপাশে হাজারো গাছ, সবুজ বিপ্লব গড়ছেন শিক্ষক সফিয়ার
নজরকাড়া লুকে আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসি
নজরকাড়া লুকে আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসি
রাজধানীতে গ্রেফতার আরও ৪১৪ জন, বিপুল অস্ত্র-মাদক উদ্ধার
রাজধানীতে গ্রেফতার আরও ৪১৪ জন, বিপুল অস্ত্র-মাদক উদ্ধার
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার