ক্রিকেটারদের দাবি-দাওয়া বিবেচনা করবে বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৯, ১৬:৩৫আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১৮:২৯

ক্রিকেটারদের দাবি-দাওয়া বিবেচনা করবে বিসিবি প্রথম শ্রেণির এবং জাতীয় দলের ক্রিকেটাররা একত্র হয়ে ধর্মঘটের ডাক দিয়েছেন। মোট ১১ দফা দাবিতে ধর্মঘট করছেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, ক্রিকেটারদের দাবি-দাওয়া থাকলে তা বিবেচনা করবেন তারা।

১১ দফা দাবি আদায়ের ধর্মঘটে নেই বয়সভিত্তিক ও নারী ক্রিকেটাররা। সামনে জাতীয় দলের ক্যাম্প রয়েছে সাকিব-তামিমদের। কিন্তু ধর্মঘটের ফলে আসন্ন ভারত সফর শঙ্কার মুখে। নিজামউদ্দিন চৌধুরী সুজন ক্রিকেটারদের দাবি উড়িয়ে দেননি। বোর্ডের কাছে প্রস্তাব এলে সেগুলো বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা ওদের কথা গণমাধ্যমের সৌজন্যে জেনেছি। আনুষ্ঠানিকভাবে ক্রিকেটাররা এখনও আমাদের কাছে এসব বিষয় উপস্থাপন করেনি। খেলোয়াড় এবং বোর্ড আলাদা নয়। ওরা আমাদেরই অংশ। ওদের কোনও দাবি-দাওয়া থাকলে আমরা অবশ্যই দেখবো।’

মিরপুর অ্যাকাডেমি মাঠে সোমবার দুপুরে সংবাদ মাধ্যমের সামনে ধর্মঘটের ঘোষণা দেন ক্রিকেটারদের প্রতিনিধি হয়ে আসা সাকিব আল হাসান। এসময় বিভিন্ন দাবি উপস্থাপন করেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ সহ কয়েকজন ক্রিকেটার।

/আরআই/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের