লাভের ভাগ চান ক্রিকেটাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৯, ২০:১৫আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২১:৩৮

সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা গত সোমবার ১১ দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেছিলেন তামিম-সাকিবরা। বুধবার নতুন সংবাদ সম্মেলনে যুক্ত হলো আরও দুটি দাবি। যার একটি হলো বিসিবি’র লাভের ভাগ চান ক্রিকেটাররা। বুধবার গুলশানে ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে একথা জানান সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাফিজুর রহমান।

মোস্তাফিজ বলেছেন, ‘ক্রিকেটে যেই রেভিনিউ তৈরি হচ্ছে, এর একটা ন্যায্য হিস্যা আমরা ক্রিকেটারদের পক্ষে চাই। কারণ, এই রেভিনিউটা তৈরি হচ্ছে এই ক্রিকেটারদের শ্রম আর ঘামের কারণে। আজ বাংলাদেশের ক্রিকেটের যে বিকাশ, যে বিবর্তন আর কমার্শিয়াল প্রসপেক্ট, সেটা ছোট কোনও ব্যাপার নয়। বাংলাদেশের অর্থনৈতিক যে প্রবৃদ্ধির হার আর দেশের ক্রিকেটের যে বিকাশ, তাতে ভারতের পর বাংলাদেশের ক্রিকেট বাজার হবে দ্বিতীয় সর্বোচ্চ।’

অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের উদাহরণ টেনে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বেতনের বাইরেও বোর্ডের রেভিনিউয়ের কিছুটা অংশ পায়। বিগ ব্যাশ লিগের যে লভ্যাংশ, সেটা অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বোর্ডের সমঝোতায় তার কিছু অংশ পেয়ে থাকে ক্রিকেটাররা। আমাদেরও সেই ব্যবস্থা থাকতে হবে। সেখানে প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বছরে একবার আলোচনা করে বোর্ড খেলোয়াড়দের লভ্যাংশের কিছুটা দিবে।’

নতুন করে যুক্ত হওয়া আরও একটি দাবি হচ্ছে, বাংলাদেশের নারী ক্রিকেটাররা ভালো করছেন, তাদের ক্ষেত্রেও ন্যায্য ভাগ দিতে হবে।

/আরআই/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি