বৃষ্টিতে পরিত্যক্ত অস্ট্রেলিয়া-পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি

স্পোর্টস ডেস্ক
০৩ নভেম্বর ২০১৯, ১৬:১৭আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ১৬:২৯

বৃষ্টিতে পরিত্যক্ত অস্ট্রেলিয়া-পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি বাবর আজম ঝড় তুলেছিলেন ব্যাটে। এরপরও পাকিস্তানের রান বেশিদূর যায়নি। অন্যদিকে অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ ব্যাট হাতে তাণ্ডব শুরু করলেও লাভ হয়নি। অস্ট্রেলিয়া-পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টিতে তাদের ছাপিয়ে জয় হয়েছে বৃষ্টির!

বৃষ্টিতে ভেসে গেছে সিডনির ম্যাচ। বৃষ্টিতে ১৫ ওভারে পাকিস্তান ৫ উইকেটে করে ১০৭ রান। ডাকওয়ার্থ-লুইস মেথডে ১৫ ওভারে অস্ট্রেলিয়ার লক্ষ্য ঠিক হয় ১১৯ রানের। সেই লক্ষ্যে খেলতে নেমে ৩.১ ওভারে কোনও উইকেট না হারিয়ে অস্ট্রেলিয়া ৪৭ রান করলে আর খেলা চালানো সম্ভব হয়নি, পরিত্যক্ত ঘোষণা করা হয় সিরিজের প্রথম টি-টোয়েন্টি।

অস্ট্রেলিয়ান পেসারদের সামনে সুবিধা করতে পারেনি টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান। মিচেল স্টার্কের তোপে দলীয় ১ রানে তারা হারায় ফখর জামানের উইকেট। স্টিভেন স্মিথের হাতে ধরা পড়ার আগে রানের খাতা খুলতে ব্যর্থ হন এই ওপেনার। ওয়ান ডাউনে নামা হারিস সোহেলও (০) ব্যর্থ।

যদিও অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর প্রথমবার কুড়ি ওভারের ম্যাচে নামা বাবর আজম ছিলেন দুর্দান্ত। অধিনায়কত্ব পেয়ে ইনিংসের শুরুটাও করেছিলেন তিনি। ঝড়ো ব্যাটিংয়ে ৩৮ বলে অপরাজিত থাকেন ৫৯ রানে, যাতে ছিল ৫ বাউন্ডারির সঙ্গে ২ ছক্কার মার।

পরের দিকের ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেননি। মোহাম্মদ রিজওয়ান ৩১ রান করলেও ৩৩ বলের ইনিংসটি মোটেও টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ছিল না। আসিফ আলী করেন ১১ রান।

চমৎকার সময় কাটাচ্ছেন অস্ট্রেলিয়ান পেসাররা। কেন রিচার্ডসন ৩ ওভারে মাত্র ১৬ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। তার মতো ২ উইকেট শিকার মিচেল স্টার্কের।

১৫ ওভারে ১১৯ রানের লক্ষ্যে খেলতে নামা অস্ট্রেলিয়া শুরুটা পায় দুর্দান্ত। অধিনায়ক ফিঞ্চ ঝড় তুলেছিলেন সিডনিতে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১৬ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় অপরাজিত ছিলেন ৩৭ রানে। ডেভিড ওয়ার্নার ৪ বলে অপরাজিত ছিলেন ২ রানে।

অস্ট্রেলিয়া সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচ ক্যানবেরায়। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি