অবশেষে টি-টোয়েন্টিতে ভারত জয়

খালিদ রাজ
০৩ নভেম্বর ২০১৯, ২৩:৪৯আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২৩:৫৫

ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়, মুশফিকের উদযাপন তো এমন হবেই! হতে হতেও হয়নি। তীরের খুব কাছে গিয়ে ডুবেছে বাংলাদেশ তরী। তাতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয়টা অধরাই থেকে গেছে। সমান্তরালে আক্ষেপ আর হতাশায় ভারি হয়েছে বাংলাদেশের ক্রিকেট আকাশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বেঙ্গালুরুর আক্ষেপ কিংবা নিদাহাস ট্রফিতে হাত ছোঁয়া দূরত্বে থাকা শিরোপা দিনেশ কার্তিকের অতিমানবীয় ইনিংসে ছোঁ মেরে নিয়ে যাওয়া— কষ্টের চোরাস্রোতে ভাসিয়ে নিয়ে গেছে বাংলাদেশের কোটি ক্রিকেটপ্রেমীকে। মহাকালের ক্যালেন্ডারে পেরিয়ে গেছে কত সময়, কিন্তু বাংলাদেশের ভাগ্য বদলায়নি। টি-টোয়েন্টিতে কখনও হারানো যায়নি ভারতকে। অবশেষে অতীতের দায় শোধ করে ভারতের মাটিতেই রোহিত শর্মাদের হারিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে জয়ের ইতিহাস লিখেছে মুশফিকুর রহিমরা।

ভারতের বিপক্ষে হারের বৃত্ত ভাঙলো বাংলাদেশ। আগের আটবারে যেখানে ম্যাচ শেষে জয়ীর ঘরটায় উঠছে শুধু ভারতের নাম, রবিবার দিল্লির টি-টোয়েন্টি দিয়ে সেখানে প্রথমবার জায়গা করে নিয়েছে টাইগাররা। নবমবারের চেষ্টায় হারানো গেল ভারতকে।

ফিরোজ শাহ কোটলা পাল্টে বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়েই দিল্লির ভেন্যুটি যাত্রা শুরু করেছে অরুণ জেটলি স্টেডিয়াম নামে। সেখানেই ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ের রেকর্ডটা লিখলো মাহমুদউল্লাহরা। দুর্দান্ত বোলিংয়ের পর মুশফিকের হার না মানা হাফসেঞ্চুরিতে সফরকারীরা পেয়েছে ৭ উইকেটের জয়।

সময়ের হিসাবে ভারতের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ জিততে বাংলাদেশের লাগলো ১০ বছর। ২০০৯ সালে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল টাইগাররা। নটিংহামে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের সেই ম্যাচে ২৫ রানে হারতে হয় বাংলাদেশকে। সেই থেকে ঘরের মাঠ হোক, ভারতের মাঠ হোক কিংবা নিরেপেক্ষ মাঠ, বাংলাদেশের ভাগ্য বদলায়নি।

ভাগ্য সত্যি সহায় হয়নি বাংলাদেশের। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের এখনও যন্ত্রণায় পোড়ায়। জয়ের দ্বারপ্রান্তে গিয়েও ১ রানে হারতে হয়েছিল। ওই যন্ত্রণা থেকে মুক্তি মিলবে কী, উল্টো দুই বছর পর শ্রীলঙ্কার নিদাহাস ট্রফিতে আরও বড় ধাক্কা লাগে! নিশ্চিত জিততে যাওয়া ফাইনালে দিনেশ কার্তিক বীরত্বে ভারত কিভাবে ম্যাচটি ছোঁ মেরে নিয়ে গেল, সেই হিসাব এখনও মেলান অনেক ক্রিকেটভক্ত।

নিদাহাস ট্রফির ওই ফাইনালের পর দিল্লির এই ম্যাচ দিয়েই ভারতের বিপক্ষে প্রথমবার কুড়ি ওভারের ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। রান তাড়ায় নামা বাংলাদেশের ব্যাটিংয়ে এবারও হয়তো কারও মনে উঁকি দিয়েছে বেঙ্গালুরু কিংবা কলম্বোর স্মৃতি। তবে এবার ভুল করেননি মুশফিক ও মাহমুদউল্লাহ। জয়ের বন্দরে দলকে নিয়ে ভারত জয়ের নতুন ইতিহাস লিখেছেন তারা।

নিঃসন্দেহে দিল্লির ম্যাচের নায়ক মুশফিক। টি-টোয়েন্টিতে তার ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্ন নতুন নয়। তবে দিল্লিতে ৪৩ বলে ৬০ রানের অপরাজিত ইনিংসে নিজেকে নতুন করে প্রমাণ করলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। আর সেটাও এমন সময়, যখন দলের পরিস্থিতি অন্য যে কোনও সময়ের চেয়ে খারাপ।

মাঠের বাইরের নানা জটিলতাকে একপাশে ঠেলে বাংলাদেশ প্রমাণ করলো নিজেদের দিনে যে কাউকেই হারাতে পারে তারা। আর সেটা সাকিব আল হাসান কিংবা তামিম ইকবালের মতো পরীক্ষিত পারফরমারদের ছাড়াই!

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের