শ্রীলঙ্কার সঙ্গে যুব দলের দ্বিতীয় ম্যাচও ড্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৯, ১৯:৫৩আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ২০:০২

ড্র হলো দ্বিতীয় চার দিনের ম্যাচ খুলনায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার চার দিনের দ্বিতীয় ম্যাচটিও ড্র হলো। মঙ্গলবার ১৭৭ রানের টার্গেটে নেমে স্বাগতিকরা ৩ উইকেটে ৩৭ রানে চতুর্থ দিনের খেলা শেষ করে। প্রথম ম্যাচও ছিল অমীমাংসিত। তাতে অনূর্ধ্ব-১৯ দলের দুই ম্যাচের এই সিরিজ হলো ড্র।

অভিষেক ম্যাচে শাহীন আলম ৭ উইকেট নিয়ে শ্রীলঙ্কার প্রথম ইনিংস গুটিয়ে দেন ১৮৪ রানে। এরপর তিন ফিফটিতে বাংলাদেশ রানের পাহাড় গড়ে প্রথম ইনিংসে, ৩৫৪ রানে অলআউট হয় তারা। শ্রীলঙ্কা ৯ উইকেটে ৩৪৬ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে বাংলাদেশ শেষ বিকেলে ১৪ ওভার ব্যাট করার সুযোগ পায়। ৩ উইকেটে তারা করে ৩৭ রান।

প্রথম ইনিংসে বিপর্যস্ত শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন কুশান বিক্রমাসিংহে। এছাড়া লাকশান গামাগে করেন ৪৭ রান। বাংলাদেশের ১৮ বছর বয়সী ডানহাতি পেসার শাহীন ১৭.৩ ওভারে ৫ মেডেন সহ ৬২ রান দিয়ে নেন ৭ উইকেট ম্যাচসেরাও হয়েছেন তিনি।

বাংলাদেশের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়তে সেরা অবদান রাখেন ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল। যদিও সেঞ্চুরিবঞ্চিত হয়েছেন মাত্র ২ রানের জন্য। ৯৮ রান করেন তিনি। এছাড়া আলভী হক ৭২ ও শাহাদাৎ হোসেন ৫০ রান করেন।

শ্রীলঙ্কার পক্ষে এই ইনিংসে নিপুণ ধনঞ্জয়া ৪ উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ায় নিপুন ও সোনাল দিনুশার ফিফটিতে। অধিনায়ক নিপুন ইনিংস সেরা ৮১ রান করেন। ৫৫ রান করেন দিনুশা। এই ইনিংসে বাংলাদেশের পক্ষে তিনটি করে উইকেট নেন মেহেদী হাসান ও আশরাফুল ইসলাম।

লক্ষ্যে নেমে ৩৬ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। আলভীর বিদায়ের চার বল পর শেষ হয় দিনের খেলা।

আগামী শনিবার থেকে দুই দল খেলবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।  

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম