ভারতের বোলিং আক্রমণে পরিবর্তনের ইঙ্গিত রোহিতের

স্পোর্টস ডেস্ক
০৬ নভেম্বর ২০১৯, ১৮:৪২আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৮:৪২

সংবাদ সম্মেলনে রোহিত শর্মা হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়েছে ভারতের। বাংলাদেশের বিপক্ষে এই ধাক্কায় ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে স্বাগতিকরা। রাজকোটের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাই বোলিং আক্রমণে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

দিল্লির ম্যাচ দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের ভারত সফর। মাঠের বাইরের নানা ইস্যুতে টালমাটাল দেশের ক্রিকেটকে স্বস্তির এক জয় এনে দিয়েছেন মুশফিকুর রহিমরা। ভারতকে তাদেরই মাটিতে হারিয়ে টি-টোয়েন্টিতে দলটির বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। ৭ উইকেটে হেরে ব্যাকফুটে চলে যাওয়া স্বাগতিকরা রাজকোটে ঘুরে দাঁড়াতে মরিয়া।

দিল্লির ম্যাচে ভারত দুই বিশেষজ্ঞ পেসার ও মিডিয়াম পেসার শিবম দুবের সঙ্গে একাদশে রেখেছিল তিন স্পিনার। যদিও দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাদশে বোলিং আক্রমণে পরিবর্তন আসার ইঙ্গিত দিয়েছেন বিরাট কোহলির অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া রোহিত।

বুধবার সংবাদ সম্মেলনে ভারতীয় ওপেনার বলেছেন, ‘আমাদের ব্যাটিং ভালোই মনে ‍হয়েছে। তাই আমার মনে হয় না ব্যাটিংয়ে কোনও পরিবর্তন দরকার আছে। তবে আমরা আগে পিচ বিশ্লেষণ করতে চাই এবং তার ওপর ভিত্তি করেই নিশ্চিত করতে চাই দল আসলে কেমন হবে।’

দিল্লিতে খলিল আহমেদ ১ উইকেট পেলেও ৪ ওভারে খরচ করেছেন ৩৭ রান। তাছাড়া ১৯তম ওভারে তার বোলিংয়েই বাংলাদেশের জয় একরকম নিশ্চিত হয়ে যায়। মুশফিক এই পেসারকে টানা চার বলে বাউন্ডারি হাঁকান। রাজকোটের ম্যাচে তাই খলিলের জায়গায় দেখা যেতে পারে শারদুল ঠাকুরকে।

যদিও ‍আগেই পরিবর্তন নিয়ে কথা বলতে রাজি নন রোহিত। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পিচ বিবেচনা করেই একাদশে সাজানোর পক্ষে তিনি, ‘শেষ ম্যাচে (পেস বোলিং) কম্বিনেশন সাজানো হয়েছিল দিল্লির পিচের ওপর ভিত্তি করে। আজ (বুধবার) আমরা আবারও পিচ দেখবো এবং চিন্তা করব বোলিং লাইন-আপ নিয়ে আমাদের কী করতে হবে।’

একটা বিষয় অবশ্য নিশ্চিত করেছেন রোহিত, রাজকোটে বাংলাদেশ-ভারত পাচ্ছে ‘ভালো’ উইকেট। ভারতীয় অধিনায়কের বক্তব্য, ‘পিচ দেখে ভালো মনে হচ্ছে। রাজকোট সবসময় ভালো ব্যাটিং সহায়ক উইকেট দিয়ে থাকে, একই সঙ্গে বোলাররাও সহায়তা পায়। ভালো পিচই হবে। আমি নিশ্চিত দিল্লির চেয়ে ভালো (উইকেট) হবে।’

ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ভারতের ‘অ্যাপ্রোচ’ বদলানোর কথাও শোনালেন রোহিত, ‘কৌশল কী হবে, আমি আপনাদের বলব না, তবে আমি এটা নিশ্চিত করছি, আমাদের অ্যাপ্রোচে বদল আসবে।’

আগামীকাল (বৃহস্পতিবার) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। দিল্লির প্রথম ম্যাচ জেতায় তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি নাগপুরে।

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের