ব্যাটিং স্বর্গে কেমন হচ্ছে বাংলাদেশের একাদশ?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৯, ১১:৪০আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১১:৪৪

বাংলাদেশের অনুশীলন দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে উইকেট ছিল মন্থর। বল বুঝতে না পেরে দুই দলের ব্যাটসম্যানদের কঠিন সময় পার করতে হয়েছে। তবে বৃহস্পতিবার রাজকোটের ম্যাচে তেমন কিছুর মুখোমুখি হতে হচ্ছে না ব্যাটসম্যানদের। কেননা এই উইকেট একেবারেই আলাদা। এই মাঠকে বলা হচ্ছে ব্যাটিং স্বর্গ, আর এখানে বাংলাদেশের একাদশটা কেমন হচ্ছে?

এই মাঠে আন্তর্জাতিক টি-টোয়েন্টি হয়েছে দুটি। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার ২০১ রানের জবাবে ভারত ৬ উইকেট হারিয়ে এই রান টপকে যায়। এছাড়া ২০১৭ সালে নিউজিল্যান্ডের দেওয়া ১৯৬ রান করতে গিয়ে ভারত থেমে যায় ১৫৬ রানে। বাংলাদেশ ও ভারতের ব্যাটসম্যানদেরও সুযোগ নিজেদের মেলে ধরার।

ম্যাচটি জিতলেই সিরিজ বাংলাদেশের। এমন ম্যাচে নিশ্চয় পরীক্ষা-নিরীক্ষায় যাবে না বাংলাদেশ। তাই তো দিল্লিতে প্রথম ম্যাচের একাদশই নামানোর সম্ভাবনা বেশি। দিল্লিতে তিন পেসার ও তিন ব্যাটিং অলরাউন্ডারের সঙ্গে একজন লেগস্পিনার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। রাজকোটেও ভারতীয় ব্যাটসম্যানদের সামলাতে এই সাতজন কার্যকরী ভূমিকা পালন করবেন।  

ম্যাচের আগের দিন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এমনটাই জানালেন, ‘কাল (বৃহস্পতিবার) বিকেলে এসে উইকেট দেখবো। তখন উইকেট দেখে যদি মনে হয় একাদশে পরিবর্তন করা প্রয়োজন এবং উইকেট যদি বেশি শুষ্ক থাকে, তখন হয়তো আমরা পরিবর্তন আনলেও আনতে পারি। তবে এই মুহূর্তে আমরা উইনিং কম্বিনেশনেই থাকার চেষ্টা করবো।’

উইকেট আরও শুষ্ক হয়ে গেলে বাঁহাতি একজন স্পিনার রাখার কথা ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট। কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। কেননা বৃষ্টির কারণে উইকেট ভেজা থাকার সম্ভাবনাই বেশি।  

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের