চমৎকার শুরুটা ধরে রাখতে পারলো না

গাজী আশরাফ হোসেন লিপু
০৮ নভেম্বর ২০১৯, ১১:১২আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১৩:৫৫

চমৎকার শুরুটা ধরে রাখতে পারলো না আগে ব্যাটিং করলে যে বিষয়টি দলকে আলোড়িত করে, তা হলো এমন পিচে কত রান করলে তা প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে পারে। দ্বিতীয় ম্যাচে টস হেরে বাংলাদেশও নিশ্চয়ই ১৮০-১৯০ রানের কথাই হয়তো ভেবেছে। সেই লক্ষ্য অর্জনে শুরুটা হয়েছিল চমৎকার। মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যানরা যোগ্য সমর্থন দিতে পারলে এই রানের লক্ষ্য অর্জন মোটেই অসম্ভব ছিল না।

দুজন ওপেনার পিচে থিতু হওয়ার পর কোনও একজন লম্বা ইনিংস শেষ পর্যন্ত খেলতে পারবেন না, তাও গ্রহণযোগ্য নয়। রোহিত শর্মার মতো স্ট্রাইক রেট নিয়ে নিয়মিত রান করার মতো ব্যাটসম্যান আমাদের দলে নেই। কিন্তু পিচে নিজের অবস্থান লম্বা করার মতো যথেষ্ট খেলোয়াড় আছে। প্রথম ৬ জনের চারজনই এই ম্যাচে ৩০ এর আশেপাশে রান করেছেন এবং বুদ্ধিদীপ্ত ব্যাটিং না করার জন্য বোকার মতো আউট হয়েছে।

যুজবেন্দ্র চাহালকে আক্রমণ করে ব্যাটিং করতেই হবে এমন আকাঙ্ক্ষা লুকিয়ে ছিল মুশফিকুর রহিম, লিটন দাস ও সৌম্য সরকারের মাঝে। অথচ চাহালকে আরেকটু সমীহ করে খেললে এবং অন্য বোলারদের ওপর চড়াও হলে অনায়াসে তাদের সুন্দর গড়ে তোলা ইনিংসগুলোর অপমৃত্যু হতো না।

নাঈম শেখ আজও দুর্দান্ত কিছু শট খেলেছেন। তবে প্রথম ম্যাচের মতো একই ধরনের শট খেলে আউট হলেন। এই জায়গায় তার দ্রুত উন্নতি করতে হবে। আফিফকেও পরিস্থিতি বুঝে ব্যাট চালাতে হবে। তার উচিত ছিল ১ রান নিয়ে রিয়াদকে বেশি স্ট্রাইকে নেওয়ার সুযোগ করে দেওয়া। প্রতিটি বলেই আফিফ বড় শট খেলতে চাইছিলেন, যা মাঠে এসেই একজন নতুন ব্যাটসম্যানের জন্য খেলা মোটেই সহজ নয়। আফিফের কাছে ব্যাটিংয়ে দলের প্রত্যাশার চাপ তাকেই মেটাতে হবে।

দলীয় সংগ্রহ ১৫৩ হওয়াতে বোঝা যাচ্ছিল এই ব্যাটিং সহায়ক পিচে জেতা কঠিন। প্রথম ৫ ওভারে অন্তত ২ উইকেট তুলে নিতে হবে, রোহিত শর্মাকে তো অবশ্যই। কিন্তু ফল হলো উল্টো। দলনায়ক মোস্তাফিজকে নতুন বল দিলেন ঠিকই, কিন্তু প্রথম দুই বলই করলেন ওয়াইড এবং প্রথম ১০ ওভারের মাথায়ই ভারত তার বিজয়ের বন্দর দেখতে পাচ্ছিল। রোহিত অসাধারণ একটা ক্লাসিক ইনিংস খেলেন এবং আমাদের বোলারদের বড়ই অসহায় লাগছিল।

আমিনুল ইসলাম বিপ্লব আমার প্রত্যাশার চেয়েও ভালো বল করেছেন। একজন স্বীকৃত স্পিনার খেললো ও তার দায়িত্ব পালন করলো। অথচ তিন সিমার আজ কেউই হাতে গোনা কিছু ডেলিভারি ছাড়া তেমন কিছুই করতে পারেননি। তাই আমার মনে হয় পরের ম্যাচে একজন সিমার কমিয়ে একজন বাঁহাতি স্পিনার দলভুক্ত করা উচিত।

এখনও যেহেতু সিরিজ জয়ের একটা ছোট সম্ভাবনা আছে, তার জন্য প্রয়োজনীয় পরিবর্তন দলে আনা উচিত। মোস্তাফিজ যা বল করছেন বেশ কিছু ম্যাচ ধরে তাকে আর প্রথম একাদশের জন্য অটোমেটিক চয়েজ বলা যায় না।

দুই দলের মধ্যে শক্তির ফারাকে আমরা পিছিয়ে। তবে তৃতীয় ম্যাচে যদি সবাই ভুল শুধরে এবং টস ভাগ্যে বলীয়ান হয়ে ম্যাচে নিজেদের উজাড় করে খেলতে পারে, তবে আরও একটি বিজয় পাওয়া মোটেও অসম্ভব নয়।

/এফএইচএম/
সম্পর্কিত
পাকিস্তানের সঙ্গে হার, ব্রোঞ্জও জিততে পারলো না বাংলাদেশ 
যেভাবে ব্যাটিংয়ের সংজ্ঞা বদলে দিয়েছিলেন জয়াসুরিয়া-কালুভিতারানা 
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন মোহাম্মদ সাইফউদ্দিন
সর্বশেষ খবর
ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ মুজতবা আলীর কলেজটি কেমন আছে?
ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ মুজতবা আলীর কলেজটি কেমন আছে?
ছেলেকে না পেয়ে তার বাবাকে গ্রেফতার: রাষ্ট্র কি আবার সেই পথেই হাঁটছে?
ছেলেকে না পেয়ে তার বাবাকে গ্রেফতার: রাষ্ট্র কি আবার সেই পথেই হাঁটছে?
গৌরী ও সুহানাকে নিয়ে মণ্ডপে গেলেন শাহরুখ খান
গৌরী ও সুহানাকে নিয়ে মণ্ডপে গেলেন শাহরুখ খান
চুলায় রান্না করা খাবারে পড়ে নারীর মৃত্যু
চুলায় রান্না করা খাবারে পড়ে নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন