বৈভবের অবিশ্বাস্য ইনিংসের পর বয়স নিয়ে সন্দেহ পাকিস্তানের সাবেক ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, ১৭:৪৭ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৭:৪৭

মাত্র ১৫ বছর বয়সে ব্যাট হাতে রেকর্ডের পর রেকর্ড গড়েছেন ভারতের কিশোর ক্রিকেটার বৈভব সূর্যবংশী। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এসিসি এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে মাত্র ৫৩ বলে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। তবে তার এমন অবিশ্বাস্য ব্যাটিং দেখে বয়স নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক পেসার তানভীর আহমেদ। তার দাবি, বৈভবের বয়স ১৫ নয়, অন্তত ২০-২১ বছর।

মঙ্গলবার দোহায় অনুষ্ঠিত ম্যাচে বৈভবের ঝড়ো ইনিংসে ভর করে সংযুক্ত আরব আমিরাতের দেওয়া ২৫০ রানের লক্ষ্য মাত্র ১৪.২ ওভারেই পেরিয়ে যায় ভারত ‘এ’। ৭ উইকেটের জয়ে বৈভব খেলেছেন ২০৪ রানের ইনিংস। ৫৩ বলের ইনিংসে ছক্কা মেরেছেন ২৮টি, চার সাতটি।

এই ইনিংসে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন বৈভব। মাত্র ২৮ বলে সেঞ্চুরি এবং ৫২ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

তবে এমন বিধ্বংসী ব্যাটিংয়ের পরও বৈভবের বয়স বিশ্বাস করতে পারছেন না তানভীর। এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘তার বয়স ১৫ বছর নয়। অন্তত ২০-২১ বছর হবে। সে যত প্রতিভাবানই হোক, ১৫ বছরের কোনো ছেলের পক্ষে ২৮টি ছক্কা মারা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘সে এভাবে ছক্কা মারতে পারে না। ১৫ বছরের একটি ছেলের শারীরিক গঠন এত শক্তিশালী হতে পারে না। তার কাধে এত শক্তি থাকার কথা নয়। আমি বিশ্বাস করি না, তার বয়স ১৫ বছর।’

অনুষ্ঠানের আরেক সঞ্চালক বৈভবের বয়স পরীক্ষা করার প্রস্তাব দিলে তানভীর বলেন, ‘হ্যাঁ, পরীক্ষা করা হোক।’

বৈভবের এই ইনিংসে লিস্ট ‘এ’ ক্রিকেটে আরও কয়েকটি রেকর্ড ভেঙেছে। এক ইনিংসে ২৮ ছক্কা মেরে এই সংস্করণে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন তিনি। আগের রেকর্ডটি ছিল ২৩ ছক্কার। মাত্র ১৬ বলে ফিফটি করার পর ২৮ বলে সেঞ্চুরি পূরণ করেন এই কিশোর। এরপর ৪০ বলে দেড়শ রান করে মাত্র ৫২ বলেই পৌঁছে যান ডাবল সেঞ্চুরিতে।

শেষ পর্যন্ত ২০৪ রানে থামে বৈভবের ইনিংস। বড় শট খেলতে গিয়ে বলের নিয়ন্ত্রণ হারিয়ে সীমানায় ক্যাচ দেন তিনি। তখন জয়ের জন্য ভারত ‘এ’-এর প্রয়োজন ছিল মাত্র পাঁচ রান।

তানভীর আহমেদ ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ডানহাতি এই পেসার পাঁচটি টেস্ট, দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে ১৭টি, ওয়ানডেতে দুটি এবং টি-টোয়েন্টিতে একটি উইকেট নিয়েছেন তিনি।

 

/এফআইআর/
সম্পর্কিত
সেঞ্চুরির পুরস্কার, র‍্যাঙ্কিংয়ে বড় লাফ হৃদয়-লিটনের
লাঞ্চের আগেই তিন উইকেট হারালো বাংলাদেশ
 কামিন্সকে সরাতে চাননি খাজা, তবে তার আচরণে হতাশ
সর্বশেষ খবর
ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ৪১৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ৪১৯১ মামলা
‘একঘরে’ হওয়ার পথে ইসরায়েল, বলছেন খোদ কুশনার
‘একঘরে’ হওয়ার পথে ইসরায়েল, বলছেন খোদ কুশনার
যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশার চালক নিহত, কাতারগামী দুই যাত্রীসহ আহত ৩
যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশার চালক নিহত, কাতারগামী দুই যাত্রীসহ আহত ৩
বাড়ির উঠানে বাবার লাশ রেখে দলিল নিয়ে ভাইবোনদের মারামারি-ভাঙচুর
বাড়ির উঠানে বাবার লাশ রেখে দলিল নিয়ে ভাইবোনদের মারামারি-ভাঙচুর
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
বন্দি বিনিময় চুক্তিতে ফেরা দুই জন প্যারোলে মুক্তি পেলেন ২৮ দিনের জন্য
বন্দি বিনিময় চুক্তিতে ফেরা দুই জন প্যারোলে মুক্তি পেলেন ২৮ দিনের জন্য