ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক শান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৯, ১৭:৩১আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১৭:৩৩

নাজমুল হোসেন শান্ত আগামী ১৪ নভেম্বর শুরু হতে যাওয়া চতুর্থ ইমার্জিং এশিয়া কাপে স্বাগতিক বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। ৫০ ওভারের এই টুর্নামেন্টের জন্য রবিবার বিকেলে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব এবং আবু হায়দার রনি আছেন এই দলে।

টুর্নামেন্টে অংশ নেবে আটটি দল। ‘এ’ গ্রুপে আছে শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও ওমান। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, হংকং ও সংযুক্ত আরব আমিরাত। ১৪, ১৬ ও ১৮ নভেম্বর যথাক্রমে হংকং, ভারত ও আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

‘এ’ গ্রুপ কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও স্টেডিয়াম সংলগ্ন একাডেমি মাঠে এবং ‘বি’ গ্রুপের লড়াই হবে বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে। ২০ ও ২১ নভেম্বর দুটি সেমিফাইনাল এবং ২৩ নভেম্বর ফাইনালের ভেন্যু মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম।

বাংলাদেশ দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন, জাকির হাসান, মিনহাজুল আবেদীন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, তানভীর ইসলাম, মাহমুদ হাসান, মেহেদী রানা, সুমন খান, মাহিদুল ইসলাম ভূঁইয়া, আবু হায়দার রনি ও মাহাদী হাসান।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের