টেস্ট সিরিজেও লড়াকু বাংলাদেশকে দেখছেন রাহানে

স্পোর্টস ডেস্ক
১২ নভেম্বর ২০১৯, ২২:৪০আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২২:৪৯

আজিঙ্কা রাহানে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ দল ভারত, আর নবম স্থানে বাংলাদেশ। শক্তিমত্তাতেও অনেক এগিয়ে বিরাট কোহলির দল। সবশেষ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেশের মাটিতে টানা ১১ টেস্ট সিরিজ জয়ের বিশ্ব রেকর্ড গড়েছে তারা। তারপরও বাংলাদেশকে সমীহ না করার কোনও কারণ দেখছেন না ভারতের সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে।

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে শুরু করেছিল বাংলাদেশ। পরের দুটি ম্যাচ হেরে সিরিজ জয়ের স্বপ্নভঙ্গ হয় তাদের। টি-টোয়েন্টির মতো অলরাউন্ডার সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়াই তারা খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ, যেখানে সফরকারীদের কাছ থেকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা দেখছেন রাহানে।

মঙ্গলবার ইন্দোরে অনুশীলন শেষে কথা বলেন রাহানে। বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক ৩১ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান, ‘একটি দল হিসেবে বাংলাদেশ সত্যিই ভালো খেলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা খুব ভালো খেলেছি কিন্তু সেটা এখন অতীত। আমরা এখন শুধু বর্তমান নিয়ে ভাবছি এবং এই সিরিজ নিয়ে।’

তিনি আরও যোগ করেছেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রত্যেক ম্যাচ সমান গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে আমরা হালকাভাবে দেখছি না। আমি নিশ্চিত বাংলাদেশ আমাদের সামনে কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে এবং এই ম্যাচ ও টেস্ট সিরিজ জিততে তাদের সেরাটা দেবে। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো বর্তমান স্ট্রেন্থ নিয়ে ভাবা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কী ঘটেছিল, সেটা আর না ভাবাই ভালো।’

বাংলাদেশকে চ্যালেঞ্জিং দল হিসেবে দেখছেন রাহানে, ‘আমি মনে করি প্রত্যেক সিরিজ ভিন্ন চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়। বাংলাদেশও আমাদের জন্য চ্যালেঞ্জ। তাদের সম্মান করতে হবে এবং আমরা আমাদের পুরো শক্তি দিয়ে খেলতে যাচ্ছি।’

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান