অশ্বিন-জাদেজাকে মোকাবিলায় কাজ করছে বাংলাদেশ: মিঠুন

স্পোর্টস ডেস্ক
১২ নভেম্বর ২০১৯, ২২:৫৮আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২৩:০৫

মোহাম্মদ মিঠুন ভারতের শক্তিশালী বোলিং আক্রমণ ঠেকাতে কাজ করছে বাংলাদেশ, বিশেষ করে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে নিয়ে ভাবছে তারা। এজন্য ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জির শরণাপন্ন হচ্ছেন ব্যাটসম্যানরা, এমনটাই জানালেন টপ অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।

মোহাম্মদ স্যামি, উমেশ যাদব ও ইশান্ত শর্মার পেস আক্রমণই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। কিন্তু মিঠুনের মতে, আরও বেশি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবেন দুই স্পিনার অশ্বিন ও জাদেজা।

মঙ্গলবার অনুশীলনের ফাঁকে মিঠুন বলেছেন, ‘তাদের বোলিং আক্রমণ কত শক্তিশালী সেটা আমরা সবাই জানি। তাদের স্পিনারদের কীভাবে মোকাবিলা করা যায় সেটা নিয়ে কাজ করছি আমরা। প্রথম দুই দিন ব্যাটিংবান্ধব উইকেট থাকবে। কিন্তু এরপর প্রতিপক্ষকে চেপে ধরতে তাদের স্পিনাররা বড় ভূমিকা রাখবে। তাদের কীভাবে ঠেকানো যায় সেটায় ফোকাস ধরে রেখে আমরা কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করছি।’

তবে সেগুলো গোপন রাখছেন মিঠুন। ভারতীয় স্পিনারদের মোকাবিলায় ম্যাকেঞ্জি সহায়ক ভূমিকা রাখবেন মনে করেন তিনি, ‘টেকনিক্যাল ব্যাপারগুলো ড্রেসিংরুমের মধ্যেই আছে।’ এই সিরিজে প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বের করা বোকামি হবে মনে করেন এই ব্যাটসম্যান, ‘তাদের দুর্বলতা খোঁজার চেয়ে আমাদের শক্তিতে বেশি ফোকাস করছি। কারণ তাদের মাটিতে কোনও দল ভালো করতে পারেনি। আমরা এখানে ভালো করতে চাই। অবশ্যই সেটা সহজ হবে না। কিন্তু আমাদের অনেক পরিশ্রম করতে হবে।’ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের