রাহীর বলে ‘ডাক’ মারলেন কোহলি

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০১৯, ১০:৩৮আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ১০:৩৮

রাহীর তৃতীয় শিকার কোহলি ইন্দোর টেস্টে ভারত ও বাংলাদেশের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে। ৩৩ ওভারে ৩ উইকেটে ১১৯ রান ভারতের। মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে ক্রিজে আছেন আজিঙ্কা রাহানে।

দিনের শুরুতে বড় দুটি উইকেট পেলো বাংলাদেশ। চেতেশ্বর পূজারাকে ফিরিয়ে পরের ওভারে বিরাট কোহলিকেও নিজের শিকার বানান আবু জায়েদ রাহী। মাত্র দুই বল ক্রিজে খেলেছেন ভারতীয় অধিনায়ক। রানের খাতা না খুলে এলবিডাব্লিউ হয়েছেন কোহলি। আম্পায়ার আউট না দিলেও মুমিনুল হক রিভিউ নেন এবং সফল হন।

পূজারাকে ফেরালেন রাহী

দিনের দ্বিতীয় ওভারে ফিফটি করা চেতেশ্বর পূজারাকে থামালেন আবু জায়েদ রাহী। দ্বিতীয় উইকেটে মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে ৯১ রানের জুটি গড়েন তিনি। ৭২ বলে ৯ চারে ৫৪ রান করে বদলি ফিল্ডার সাইফ হাসানের ক্যাচ হন পূজারা। মেহেদী হাসান মিরাজের বদলে ফিল্ডিং করতে নামেন সাইফ।

ইন্দোরে দ্বিতীয় দিনের লড়াই শুরু

১ উইকেটে ৮৬ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। ৪৩ রানে চেতেশ্বর পূজারা ও ৩৭ রানে মায়াঙ্ক আগারওয়াল মাঠে নামেন। দিনের দ্বিতীয় ওভারে টানা দুটি চার মেরে ৬৮ বলে ফিফটিতে পৌঁছান পূজারা।

আগের দিন ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ মাত্র ১৫০ রানে অলআউট হয়। ইনিংস সেরা স্কোর ছিল মুশফিকুর রহিমের, ৪৩ রান। আর কোনও ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম